Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল

By জুমবাংলা নিউজ ডেস্কJune 10, 2022Updated:June 10, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের জন্য অপেক্ষা করছে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার সুযোগ।

অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভবিষ্যত ইস্যুতে নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি করে সম্প্রতি সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তামিম ইকবাল। গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, নিজের ক্যারিয়ার নিয়ে তামিমকে মতামত জানানোর সুযোগ দেয়া হয়নি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তার সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করা হয়েছে।

পরিস্থিতি এমন অবস্থানে দাঁড়িয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার আগে ফেসবুকে বিবৃতি দিয়ে বিষয়টি পরিস্কার করতে হয়েছে তামিম ইকবালকে।

এদিকে টি-২০ খেলা বিষয়ে  নিজের পরিকল্পনা যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ কিছু ব্যক্তিগত মাইল ফলক স্পর্শ করার সুযোগ থাকছে তামিম ইকবালের সামনে। শ্রীলংকার বিপক্ষে সম্প্রতিক টেস্ট সিরিজে প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিল তামিমের। তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন। সুযোগটি কাজে লাগিয়ে সবার আগে ওই মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম।

দ্বিতীয় টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছার সুযোগটিও হাতছাড়া করেন তামিম। কারণ ক্যারিয়ারে প্রথম তিনি টেস্টে দুই ইনিংসেই  জোড়া শুন্য  রানে  আউট হয়েছেন। বর্তমানে ওই মাইল ফলক থেকে ১৯ রান দূরে রয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওই ১৯ রান সংগ্রহ করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান স্পর্শ করার কৃতিত্ব লাভ করবেন টাইগার ওপেনার।

শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক থেকে ১৭৪ রান দূরে আছেন তামিম ইকবাল। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫০০০, ৬০০০ ও ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলিয়ে (কারণ তিনি টি-২০ ক্রিকেট খেলছেন না) ৪৩৫ রান সংগ্রহ করতে পারলেই প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রানের মালিক হতে পারবেন তামিম।

এখানেই শেষ নয়, ওয়ানডে ক্রিকেটে একটি ছক্কা হাকাতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি পুর্ন করতে পারবেন তামিম ইকবাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa