
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চারুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া একটি বিশাল মিছিলে নেতৃত্ব দেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই। ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়।” তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট প্রদানের পাশাপাশি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
‘এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে’
ধোবাউড়া ও হালুয়াঘাটের অবহেলার চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাঙাচোরা রাস্তা সংস্কার, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এছাড়া এক কোটি কর্মসংস্থান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।
সন্ধ্যায় বিভিন্ন উঠান বৈঠকে প্রিন্স কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি এমপি নির্বাচিত হলে আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি মানেই শুদ্ধ রাজনীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতা।”
জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তিনি বাঘবেড় ও ঘোষগাঁও ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা ও গণসংযোগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



