Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় : মোস্তফা জামান
রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় : মোস্তফা জামান

By Bhuiyan Md TomalDecember 7, 20242 Mins Read

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় : মোস্তফা জামান

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোস্তফা জামান।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিক দল তুরাগ থানার ৫৪নং ওয়ার্ডের উদ্যোগে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের’ বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মোস্তফা জামান বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিল, ২০২৪ সালে এসে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে তাদের লোকজন আমাদের দলের ভেতরে ঢুকে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোনো অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, আফাজ উদ্দিন আফাজ, মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও উত্তরা-পশ্চিম থানা বিএনপি নেতা মো. আবদুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ (রাজা), মো. রিপন হাসান খন্দকার, আলী আহমেদ, মো. বিপ্লব, মো. চান মিয়া, উত্তরা-পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ। এ ছাড়া তুরাগের ধউর-আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তুরাগে সমাবেশ শেষে সন্ধ্যায় এই ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দিরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মোস্তফা জামানের সঙ্গে এ সময় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa