Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা
জাতীয় স্লাইডার

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

By Arif ArmanJanuary 24, 20262 Mins Read

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভার তারিখ একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়েছে। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার স্থান বেলস্ পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এ কথা জানান।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালে তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শনে আসা।

নির্বাচন বানচাল করতে চলছে দেশি-বিদেশি ষড়যন্ত্র: জোনায়েদ সাকি

তিনি আরও বলেন, তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন এটা আমাদের জন্য ঐতিহাসিক ব্যাপার। তার আগমন নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে বক্তব্য দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরোয়ার বলেন, আমরা চাই জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার উন্নয়ন-এর সঙ্গে তারেক রহমান বরিশালে এসে এর ধারাবাহিকতা রক্ষা করবেন। ২৬ তারিখের পরিবর্তে তিনি ২৭ জানুয়ারি আসছেন। তাকে বরণ করার জন্য আমাদের সমস্ত যুবক, ছাত্র, এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি চলছে, মিছিল, মিটিং করছি। সকল ধরনের প্রস্তুতি চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রচার-প্রচারণা উদ্বোধন করেছি। সেখানে জনসভা হয়ে গেছে। শুক্রবার সাহেবেরহাটে লিফলেট বিতরণ করেছি। জনগণের মাঝে খুব উৎসব দেখতে পেয়েছি।

প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে’ বিরোধী দলগুলোর এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন, বিগত সময়ে প্রশাসন আমাদের নির্বাচন করতে দেয়নি। স্পিডবোট থেকে আমার লোকদের উঠিয়ে নিয়ে গেছে এমন নজির আছে। আমরা ভোট কারচুপি বা অন্য কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাই না। যারা অনেক আলেম-ওলামা মনে করেন নিজেদেরকে, তারা রাজনীতির যে কু-কথাগুলো বলে তাতে আমরা আশ্চর্য হয়ে যাই।

জনসভার মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    প্রধানমন্ত্রী

    এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

    July 15, 2026
    প্রধানমন্ত্রী

    সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

    July 15, 2026
    Rain

    ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

    July 15, 2026

    Latest News

    প্রধানমন্ত্রী

    এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী

    সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

    Rain

    ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

    Storm

    রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

    নাহিদ ইসলাম

    কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

    শিক্ষামন্ত্রী

    এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

    দুইজনের মৃত্যুদণ্ড

    দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

    প্রধানমন্ত্রী

    শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    ঝড়ের আভাস

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    Register

    এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa