
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে নেপালের উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদবের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘প্রকাশিত রাজাকারদের তালিকা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাচাই-বাছাই করে দেখবে। তারা তদন্ত করে তাদের অপরাধের যদি প্রমাণ পায় তাহলে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সেখানে অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচার হবে।’
তিনি বলেন, এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের যে তদন্তকারী সংস্থাটি রয়েছে, তারা দেখবে যে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া উচিত। কার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা উচিত। তারা যদি তালিকায় থাকা রাজাকারদের বিষয়ে তদন্ত করে অপরাধের প্রমাণ পায় নিশ্চয় তাদের বিচার হবে।
দীর্ঘদিন পর রাজাকারদের তালিকা প্রকাশের বিষয়ে আনিসুল হক বলেন, ইতিহাসে সবকিছু পরিষ্কার হওয়া ভালো। নতুন প্রজন্ম এবং সবার সত্য ইতিহাসটা জানা উচিত। আমরা স্বাধীন হয়েছি কীভাবে, আমাদের স্বাধীনতা পর্যন্ত এনেছেন যিনি সে জাতির পিতার কথাও কিন্তু আমরা এক সময় বলতে দ্বিধাবোধ করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



