Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তাহলে কোন ওষুধ দরকার সাকিবদের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তাহলে কোন ওষুধ দরকার সাকিবদের

By Shamim RezaSeptember 8, 20192 Mins Read
Advertisement

ক্যাচটা আসগর আফগান যত চমকপ্রদভাবে ধরেছেন, মোসাদ্দেকের আউট ছিল ততটাই দৃষ্টিকটু। ছবি : সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : চতুর্থ ইনিংসে চট্টগ্রামের উইকেটে ব্যাটিং করা সহজ নয়। সেটা জানা ছিল, তবু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চোখে লেগেছে সবার। এতে ব্যাটসম্যানদের মানসিকতায় সমস্যা, নাকি তাঁদের ক্ষমতার দৌড়ই অত দূর—এমন প্রশ্নও উঠে গেছে। দুই দিন কাটানোর মতো পরিস্থিতিতেও তাঁদের ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ। ব্যাটসম্যানদের এমন মানসিকতা দূর করার নানা পন্থার কথায় ভাবা হয়েছে নানা সময়ে।

এর মাঝে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো জাতীয় লিগ ও জোনাল লিগে বড় দৈর্ঘ্যের ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়দের ফিরিয়ে আনা। ঘরের মাঠে নিয়মিত বড় ইনিংস খেললে, আন্তর্জাতিক ক্রিকেটেও সে অভ্যাস ধরে রাখা যাবে, সে আশা থেকেই এ দাওয়াইয়ের কথা বলেন। যে দাওয়াইয়ে আবার পূর্ণ আস্থা নেই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের।

জাতীয় দলের ক্রিকেটারদের এনসিএল বা বিসিএল খেলা উচিত কি না? এমন প্রশ্নে সাকিবের পাল্টা জবাব, ‘আমি তো চার–পাঁচ বছর খেলিনি, কোনো সমস্যা হয়নি।’ সবার সমস্যা যে এক নয়, প্রত্যেক ক্রিকেটার যে ভিন্ন পরিস্থিতি বা কারণে খারাপ করেন, সেটা বোঝাতে গিয়ে সাকিব বলেছেন, ‘এখন বুঝতে হবে ওদের কী সমস্যা হচ্ছে। এনসিএল খেলে সমস্যা হচ্ছে, নাকি না খেলে সমস্যা হচ্ছে? দুটিতেই সমস্যা থাকতে পারে। খেলাও একটা সমস্যা হতে পারে। ওখানে গেলে এত সহজ বোলিং অ্যাটাক পেয়ে যায়, দুই শ–দুই শ করে রান তোলে। চার পাঁচটা দুই শ রানের ইনিংস থাকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চার পাঁচ রান করতেও সমস্যা হয়ে যায়। তাই দুই পদ্ধতিতেও (খেলা বা না খেলা) সমস্যা থাকতে পারে। ওটা আপনার বুঝতে হবে কার জন্য কী সমস্যাটা। সবার জন্য এক ওষুধে কাজ হবে এটা বলা ভুল।’

সারা বিশ্বের সবচেয়ে পরীক্ষিত পদ্ধতি হলো ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে আসা। গতকালও আফগানিস্তানের ভালো ব্যাট করার পেছনে তাদের ঘরোয়া ক্রিকেট খেলার দিকটা তুলে এনেছেন মেহেদী হাসান মিরাজ। পরদিনই তাঁর অধিনায়ক আবার নিজেদের ব্যর্থতায় ঘরোয়া ক্রিকেট না খেলায় কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। ঘরোয়া ক্রিকেট না খেলেও ভালো করে সাকিব ব্যতিক্রম। কিন্তু তাই বলে নিশ্চয় উদাহরণ নয়। আর যদি নিজেকে উদাহরণই মনে করেন সে ক্ষেত্রে সাকিবের চোখে এ সংকট কাটানোর উপায় কী?

এ প্রশ্নের উত্তরে সহজ কোনো উত্তর অবশ্য সাকিবও দিতে পারলেন না। ভাসা-ভাসা ভাবে যা বললেন তাতে ইঙ্গিতটা এমন যে ভালো না খেলাতেই এ প্রসঙ্গ উঠেছে, ‘দেখুন, এ রকম পরিকল্পনা বলতে হলে বিশাল পরিকল্পনা করতে হবে। অনেক প্ল্যান আছে, অনেক কিছু আছে। অনেক কিছু ঠিক করার পরে তবেই হবে। এই প্রসেসটা অনেক লম্বা। যখন আমরা খারাপ করি, তখন এগুলো নিয়ে কথা হয়। যখন আমরা ভালো করি, এগুলো সব বন্ধ হয়ে যায়। এই বিষয়ে সামঞ্জস্য আনা জরুরি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ওষুধ কোন ক্রিকেট খেলাধুলা তাহলে দরকার সাকিবদের
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

February 3, 2026
Latest News
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.