Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তিন জেলায় ঝরে গেল পাঁচটি তাজা প্রাণ
জাতীয়

তিন জেলায় ঝরে গেল পাঁচটি তাজা প্রাণ

By Shamim RezaMarch 19, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সাত সকালে দেশের তিন জেলার বিভিন্নস্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় ঝরে গেল পাঁচটি তাজা প্রাণ। আজ শুক্রবার ভোরে ও সকালে সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও নাটোরের সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে।

একুশে টেলিভিশনের চুয়াডাঙ্গা ও নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য এবং ডেস্ক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শাহজাদপুরের হাইলঘাটি এলাকায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেলে ভিতরে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা হলো- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আজগার আলীর ছেলে সাকিব (১৭), আজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শক্তিপুরের আমজাদ আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক আশিক (২০)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাত ৩টার দিকে একটি সিএনজি অটোরিক্সা তাড়াশের শাহ জিন্দানী (রঃ) এর ওরশ শরীফে যাচ্ছিল। সিএনজিটি বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শাহজাদপুরের হাইলঘাটি এলাকার পৌঁছলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর ভিতরে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ভোরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ লাশগুলো ও গাড়িটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলা সদর রেলস্টেশনের অদূরে রেলপাড়া জামে মসজিদের কাছে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শহরের রেলপাড়ার মরহুম গোলাম নবী মল্লিকের ছেলে চামড়া ব্যবসায়ী আব্দুল লতিফ আরিফ (৫২)।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির পুলিশের ইনচার্জ নরেশ চন্দ্র দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মৃতদেহ দাফন করা হবে।

নাটোর প্রতিনিধি জানান, জেলার গুরুদাসপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ইউসুফ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নাজিরপুরের বাটুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ আলী বড়াইগ্রাম উপজেলা কচুটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বড়াইগ্রামের নিজ বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে নাজিরপুর যাচ্ছিলেন ইউসুফ আলী। পথে বাটুর মোড় এলাকায় একটি লবন বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউসুফ আলী মারা যান। এসময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে চাপাইনবাবগঞ্জের কানসাট এলাকার মবিউলের ছেলে ঘাতক ট্রাক চালক নাইম আলীকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

February 6, 2026

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

February 6, 2026
ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

February 6, 2026
Latest News
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.