Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তিন বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন এন্দরিক
খেলাধুলা ফুটবল

তিন বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন এন্দরিক

By Tarek HasanSeptember 17, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : দুজনের সম্পর্কের বিষয়টি অনেক আগেই জনসম্মুখে খোলাসা হয়েছিল। তাদের প্রেমের সে সম্পর্ক এবার রূপ নিয়েছে পরিণয়ে। নিজের চেয়ে তিন বছরের বড় ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েলি মিরান্দাকে বিয়ে করলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দরিক।

এন্দরিক

Advertisement

সোমবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে কিছু স্থিরচিত্র প্রকাশ করে নিজেদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এ নব দম্পতি।

১৮ বছর বয়সি ফুটবলারের স্ত্রী মিরান্দা বিয়ে সম্পর্কে বাইবেলের একটি উদ্ধৃতি দিয়ে লেখেন, ‘অবশেষে আমরা বিয়ে করলাম।’

তিন বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন এন্দরিক

বন্ধুদের মাঝে বাজি ধরতে গিয়ে ২১ বছর বয়সি মিরান্দার সঙ্গে প্রথম পরিচয়ের সুযোগ হয় এন্দরিকের। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলার সময় থেকেই এন্দরিককে চিনতেন মিরান্দা। দুজনেরই বন্ধু, এমন একজনের মাধ্যমে তাদের প্রথম পরিচয়, তারপর প্রণয়।

প্রেম করার সময় তাদের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও হয়েছিল। প্রেম নিয়ে তাদের লিখিত চুক্তির প্রথম শর্ত ছিল, ‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’ চুক্তির দ্বিতীয় শর্ত যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার–আচরণ পাল্টে ফেলা’ নিষিদ্ধ। তারা আরও জানিয়েছেন, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক।’

তাদের মধ্যে এমন আরও বেশ কিছু মজার চুক্তি ছিল। বিয়ের পর চুক্তিগুলো থাকবে কি না, নাকি নতুন আরও কিছু যোগ হবে সেটাই এখন দেখার পালা।

কপিল দেব-জ্যাক ক্যালিসের রেকর্ডের সামনে সাকিব

এন্দরিককে মনে করা হয় ব্রাজিলের আগামীর তারকা। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা এন্দরিকের প্রতিভায় মুগ্ধ হয়ে ২০২২ সালেই ৬০ মিলিয়ান ইউরোর বিনিময়ে চুক্তি সেরে ফেলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে বয়স ১৮ না হওয়ায় সে সময় এন্দরিক যোগ দিতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের আগস্টে রিয়ালের জার্সি গায়ে জড়ান এন্দরিক। গত বছরের নভেম্বরে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এ স্ট্রাইকারের। তবে রিয়াল ও জাতীয় দলে প্রতিভাবান সে এন্দরিককে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিয়ের পর তার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় সমর্থকরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa