Advertisement
স্পোর্টস ডেস্ক : আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচকে সামনে রেখে টাইগার ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এ প্রতিবেদনে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ দুজনেই ৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশের বিপক্ষে কিউই দলকে ৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসনও। রোববারের ম্যাচ দিয়ে মাশরাফী ও উইলিয়ামসনকে ছাড়িয়ে এককভাবে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি নিজের দখলে নেবেন টাইগার অলরাউন্ডার। দুদলের মুখোমুখি দেখায় টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও এখন মাহমুদউল্লার দখলে। রিয়াদ খেলেছেন এখন পর্যন্ত ১১ ম্যাচে। সাকিব ৮ ও সৌম্য সরকার এই ফরম্যাটে ৭ ম্যাচ খেলেছেন।

ক্রিকেটের এই ফরম্যাটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টিম সাউদি ও ইস সোধির। দুজনেই শিকার করেছেন ১২টি করে উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ৯ উইকেট নিয়ে আছেন তৃতীয় স্থানে। রোববার তিনটি উইকেট নিতে পারলে সাউদি-সোধিকে ধরবেন তিনি, চার উইকেট নিতে পারলে এককভাবে শীর্ষস্থানে বসবেন টাইগার পেসার।

দুদলের মধ্যকার এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট রুবেল হোসেনের। ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে কিউইদের ৭ ব্যাটসম্যানকে আউট করেছিলেন তিনি। এই রেকর্ডে ভাগ বসাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩ উইকেট দরকার সাকিব আল হাসানের। চলমান সিরিজে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার।

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুদলের মধ্যকার টি-টোয়েন্টির এক সিরিজে সবচেয়ে বেশি ক্যাচ মুশফিকুর রহিম ও কলিন ডি গ্রান্ডহোমের। চলতি সিরিজেই ৪টি ক্যাচ নিয়েছেন মুশফিক, ২০১৬-১৭ মৌসুমে সমানসংখ্যক ক্যাচ নিয়েছিলেন গ্রান্ডহোম। তৃতীয় ম্যাচে উইকেটকিপার হিসেবে খেলবেন মুশি, ফিল্ডার হিসেবে খেললে একটি ক্যাচ নিতে পারলেই সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি নিজের করে নিতে পারতেন তিনি। তা ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটে দুদলের মধ্যকার দেখায় সবচেয়ে বেশি ক্যাচ গ্রান্ডহোমের। কিউই অলরাউন্ডার নিয়েছেন ৫টি ক্যাচ, মুশফিকের ক্যাচ সংখ্যা ৪টি।

উল্লেখ্য, পাঁচ ম্যাচের সিরিজে ২টিতে জিতে বাংলাদেশ এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতেছিল রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.