জুমবাংলা ডেস্ক : পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ভজনপুর ইউনিয়নের মুর্খাগজ এলাকায় ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদী থেকে সাপটি উদ্ধার করে পাথর শ্রমিকরা।

Advertisement
সাপ ধরার খবরটি মুহুর্তে কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে । সাপটিকে দেখতে দলে দলে মানুষ ছুটে আসে। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ ও বনবিভাগের লোকজন এসে সাপটিকে সংরক্ষনের দায়িত্ব নেয়।
এ বিষয়ে বনবিভাগের পঞ্চগড় নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান,’ সাপটি অজগর সাপের বাচ্চা । বয়স আনুমানিক আড়াই-তিন মাস। ওজন প্রায় ১৫ কেজী ও লম্বা প্রায় ৭ফিট। সাপটিকে সংরক্ষন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



