জুমবাংলা ডেস্ক : জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে আসুন, প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখবেন কার কতো ভোট আছে, কে কত জনপ্রিয় সব পরিস্কার হয়ে যাবে।

Advertisement

আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রশ্নেরও জবাব দিতে পারেননি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান কেন বঙ্গবন্ধু হত্যাকারীদের রক্ষা করতে সংসদে আইন পাস করলেন?- এই প্রশ্ন করলেই আপনি এড়িয়ে যান, জবাব পাই না। এবার দেখলাম, ১৫ তারিখে খালেদা জিয়ার জন্মদিন আরেকটু আড়াল করে ১৬ আগস্ট দোয়া মাহফিল হলো। তার জন্য দোয়া মাহফিল করেন আপত্তি নেই, কিন্তু ভুয়া জন্মদিনের উপলক্ষ্যে দোয়া মাহফিল- এখানে গোটা জাতির আপত্তি আছে।

ওবায়দুল কাদের বলেন, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে? সর্বশেষ করোনা টেস্ট কিছুদিন আগে ৬ নম্বর জন্মদিন হলো। ৬টা জন্মদিবস। একটা মানুষের এত জন্মদিবস কিভাবে থাকে ফখরুল সাহেব, সত্যের মুখোমুখি হতে কেন ভয় পান? আপনার কাছে জানতে চেয়েছিলাম- চট্টগ্রামের লাশ ঢাকায় আসল। সেই লাশ চন্দ্রিমা উদ্যানে জানাজা শেষে সমাধি হলো। এই সময়টা জিয়াউর হামনের একটা ছবি দেখাতে পারবেন? তিনি ওই কফিনে আছেন এর প্রমাণ নেই।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, কার বিচার করবেন? আপনাদের অনেকের বিচার বাকি রয়েছে। আদালত শুধু প্রচলিত আদালত নয়, ইতিহাসের আদালত, জনতার আদালতও আছে, নিয়তির আদালতও আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভয়কে যারা জয় করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এরা কাপুরুষ, কাজেই ভয়কে জয় করতে শিখুন। ১৩ বছর ধরে চিৎকার করছেন, জনগণ সাড়া দেয়নি।

তিনি বলেন, শেখ হাসিনা তেলের দাম কমিয়ে দিয়েছেন। পৃথিবীতে তেলের দাম কমিয়ে দেওয়ার কোনো নজির নেই। সেটা নিয়েও আপনারা কটূক্তি করেছেন। ধন্যবাদ না জানিয়ে কটূক্তি করছেন। এটা হচ্ছে বিএনপির রাজনীতি।

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ বক্তব্য রাখেন।

বিছানার সম্পর্কে অতিষ্ঠ লাদেনের হাতে ডায়নার করুণ পরিণতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.