Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবশেষে পিএসজিতেই থাকছেন নেইমার
খেলাধুলা ফুটবল

অবশেষে পিএসজিতেই থাকছেন নেইমার

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 2, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: নেইমার পিএসজিতে থাকছেন নাকি বার্সেলোনায় ফিরছেন? নাকি সাবেক প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাচ্ছেন। অনেক দিন থেকেই এ আলোচনাই সবচেয়ে বেশি চলছিল ফুটবল পাড়ায়।

অবশেষে পিএসজিতেই থাকছেন নেইমার
ফাইল ছবি
Advertisement

পিএসজি নেইমারকে ছেড়ে দিতে পারলেই বাঁচে! হ্যাঁ, কথাটা শুনতে কেমন যেন লাগলেও এটাই সত্যি। একসময় বিশ্বরেকর্ড ফি দিয়ে যাকে দলে টেনেছিল পিএসজি, পাঁচ বছরের মাথায় তাকে ঝেড়ে ফেলতে মরিয়া তারা। নেইমার শুরুতে গাইগুই করলেও শেষতক তিনিও বুঝেছেন, পিএসজিতে তার দিন ঘনিয়ে এসেছে, তাই ক্লাব ছাড়ার জন্য এখন নাকি মানসিকভাবে প্রস্তুত নেইমার। তবে এর মধ্যেই পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ বেড়ে গেছে, ১ জুলাই তার বর্তমান চুক্তির একটি ধারা সক্রিয় করায় চুক্তির মেয়াদ বেড়ে ২০২৭ পর্যন্ত গিয়ে ঠেকেছে।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজির সঙ্গে তার চুক্তির একটি ধারা সক্রিয় করার মাধ্যমে সেটার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন নেইমার। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত, তবে নতুন ধারা সক্রিয় করার কারণে এখন সেটি দুই বছর বেড়ে হয়েছে ২০২৭ পর্যন্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, নেইমারের এই পদক্ষেপের কারণে নাখোশ হতে পারেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। কারণ নেইমারকে ছেড়ে দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে ক্লাবটি।

নেইমার বরাবরই পিএসজিতে তার চুক্তির মেয়াদ পূর্ণ করার উপর জোর দিয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে ফরাসি ক্লাবটির হয়ে তার ফর্ম একেবারে যাচ্ছেতাই, তবুও প্যারিসে থেকেই আবার জ্বলে ওঠার প্রত্যয় নেইমারের। পিএসজিতে যোগ দেওয়ার পর পরিসংখ্যানের দিক দিয়ে নেইমারের সবচেয়ে বাজে মৌসুম ছিল ২০২১-২২। ২৮ ম্যাচ খেলে এই মৌসুমে মাত্র ১৩ বার বল জালে পাঠাতে সক্ষম হয়েছিলেন তিনি।

মার্কা আরও জানিয়েছে, নেইমারের উচ্চ বেতনের কারণেই তাকে নিয়ে দলবদলের বাজারে সমস্যার সম্মুখীন হচ্ছে পিএসজি। প্যারিসে বছরে ৩০ মিলিয়ন ইউরো আয় করা নেইমারকে এত পরিমাণ বেতন দিয়ে দলভুক্ত করার সামর্থ্য ইউরোপের এলিট ক্লাবগুলোরও নেই। নেইমারও বেতন কমিয়ে অন্য ক্লাবে পাড়ি জমাতে অনিচ্ছুক।

এদিকে নেইমারকে দলে টানতে চেলসি এবং জুভেন্টাস আগ্রহ প্রকাশ করেছে বলে খবর ইউরোপীয় গণমাধ্যমের। তবে সে লক্ষ্যে পিএসজি বা নেইমারের সঙ্গে এখনো তারা কোনো আলোচনা শুরু করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa