Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় থামছে না মালঞ্চ নদীর ভাঙন, উৎকন্ঠায় দিশেহারা ৬ গ্রামের মানুষ
জাতীয় বিভাগীয় সংবাদ

থামছে না মালঞ্চ নদীর ভাঙন, উৎকন্ঠায় দিশেহারা ৬ গ্রামের মানুষ

By Protik HossainJanuary 6, 2020Updated:January 6, 20202 Mins Read

থামছে না মালঞ্চ নদীর ভাঙন, উৎকন্ঠায় দিশেহারা ৬ গ্রামের মানুষ

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন মালঞ্চ নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতায় বিলীনের ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয় হরিনগর বাজার, বাজারের সরকারি খাদ্যগুদাম ও আশপাশের অন্তত ছয় গ্রাম। এরই মধ্যে ওই গুদামে খাদ্যশস্য রাখা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হরিনগর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন, জয়নাল হোসেন ও গোবিন্দ মণ্ডল বলেন, তিন-চার বছর ধরেই মালঞ্চ নদীর হরিনগর এলাকায় বেড়িবাঁধ ভাঙছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় এবার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন রোধে এখনই জরুরি ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে হরিনগর বাজারসহ পার্শ্ববর্তী সিংহরতলী, চুনকুড়ি, ছোট ভেটখালী, মুন্সীগঞ্জ, জেলেপাড়া ও উত্তরধল গ্রাম বিলীন হয়ে যাবে।

এদিকে পাউবো বলছে, শুধুই মালঞ্চ নদীরই নয়, উপকূলীয় এ এলাকার অধিকাংশ নদ-নদীর বেড়িবাঁধে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু এসব প্রকল্পে মালঞ্চ নদীর বেড়িবাঁধ মেরামত অন্তর্ভুক্ত নেই।

এদিকে সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বলেন, মালঞ্চ নদীর বেড়িবাঁধে অব্যাহত ভাঙনে হরিনগর বাজারে খাদ্যগুদামে সব ধরনের শস্য রাখা বন্ধ করে দেয়া হয়েছে। ওই গুদামের খাদ্যশস্য শ্যামনগর উপজেলা সদরের গুদামে রাখা হচ্ছে।

তিনি আরো বলেন, হরিনগর বাজারে গুদামটি সরিয়ে নেয়ার পাশাপাশি মালঞ্চ নদীর বেড়িবাঁধ জরুরিভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা পাউবো ডিভিশন ১-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, মালঞ্চ নদীর বেড়িবাঁধ ভাঙছে। মূলত সাতক্ষীরার উপকূলীয় সব নদ-নদীর বেড়িবাঁধেরই একই অবস্থা। এর মধ্যে আইলাদুর্গত এলাকার খোলপেটুয়া নদীর হরিশখালী, দুর্গাবাটি, গাবুরা, ডুমুরিয়া ও দাঁতনেখালীর বেড়িবাঁধ সংস্কারের জন্য ২ কোটি ৮৯ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে টেন্ডারও আহ্বান করা হয়েছে। এছাড়া পাউবো ডিভিশন ১-এর অধীনে ক্ষতিগ্রস্ত ৩২ দশমিক ৯৫ কিলোমিটার বেড়িবাঁধের টেকসই সংস্কারের জন্য ১০ হাজার ৫৭৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় মালঞ্চ নদীর হরিনগরসহ অন্য ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa