Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ‘থার্টি ফার্স্টের’ পার্টিতে যাওয়ায় শাস্তি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার
খেলাধুলা ফুটবল

‘থার্টি ফার্স্টের’ পার্টিতে যাওয়ায় শাস্তি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 10, 2023Updated:জানুয়ারি 10, 20232 Mins Read

 পার্টিতে যাওয়ায় কঠিন শাস্তি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যে কারণে বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন এই মিডফিল্ডার। তবে ‘থার্টি ফার্স্টের’ পার্টি করতে নিজ দেশে পাড়ি দিয়ে শাস্তির মুখে পড়েছেন ২১ বছর বয়সী পর্তুগালের ক্লাব বেনফিকার এই তারকা।

‘থার্টি ফার্স্টের’ পার্টিতে যাওয়ায় শাস্তি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

Advertisement

মরুর বুকে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। এরপর উদ্‌যাপনের জন্য তাকে যথেষ্ট সময়ও দেয় ক্লাব বেনফিকা। বিশ্বকাপ বিরতির পর ৩০ ডিসেম্বর লিগে ব্রাগার মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ার বেনফিকার প্রথম ম্যাচের একাদশেও ছিলেন এনজো। কিন্তু ম্যাচ শেষে থার্টি ফার্স্টের পার্টি করার জন্য হুট করে আবারও আর্জেন্টিনায় চলে যান এনজো। এর জন্যই তাকে শাস্তি পেতে হয়েছে।

এমনিতেই শীতকালীন দলবদলের বাজারে ফার্নান্দেজকে টানতে মরিয়া ইউরোপের বেশ কয়েকটি দল। শুরুতে তাকে দলে টানার দৌড়ে ছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হঠাৎ দৌড়ে যুক্ত হয়েছে চেলসির নাম। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির বিষয়ে বেনফিকা আর ফার্নান্দেজ নাকি একমত হয়েছেন বলেও খবর এসেছিল।

তাই অনেকেই ধারণা করেছিলেন, এই কারণেই হয়ত পোর্তিমোনেন্সের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে একাদশে ছিলেন না ফার্নান্দেজ। এমনকি বেঞ্চেও জায়গা হয়নি বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের। তবে কারণটা জানা গেল ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ শ্মিটের কথায়। তিনি যা বলেছেন, সেটার সারমর্ম একটাই—শাস্তি হিসেবে পোর্তিমোনেন্সের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন না ফার্নান্দেজ।

থার্টি ফার্স্টের পার্টি করতে ব্রাগার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনায় যাওয়ার আবেদন করেছিলেন ফার্নান্দেজ। তবে ক্লাব ফার্নান্দেজকে সেই অনুমতি দেয়নি। তাই কাউকে কিছু না বলেই তিনি আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন।

ফার্নান্দেজের শাস্তির বিষয়ে বেনফিকার কোচ বলেন, ‘এনজোর আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি ছিল না। সে দুটি ট্রেনিং সেশন মিস করেছে। এটা মেনে নেওয়া যায় না। সে যা করেছে, তা ঠিক নয়। এ কারণেই আজ সে এ ম্যাচে নেই।’

শ্মিট আরও যোগ করেন, ‘এনজো ফার্নান্দেজের এখন সবকিছু পরিষ্কার। আমার বলতে ভালো লাগছে যে আগামীকাল (আজ) সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। সে এমন একজন খেলোয়াড়, শিরোপা জয়ের জন্য যাকে আমাদের খুব দরকার।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

জুন 18, 2026
মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

জুন 18, 2026
হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জুন 18, 2026
Latest News
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপ

ইংল্যান্ডের দাপুটে জয়, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা

Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa