Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

By Mohammad Al AminApril 8, 20212 Mins Read

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

Advertisement

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।

বুধবার (০৭ এপ্রিল) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২৯২ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দ. আফ্রিকা। সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার জান্নেমান মালান। কাইল ভেরেন্নে (৬২) ও আন্দিলে ফেলুকায়োর ফিফটি স্বত্ত্বেও জয়ের দেখা পায়নি স্বাগতিকরা।

পাকিস্তান স্পিনার মোহাম্মদ নওয়াজ ও শাহীন শাহ আফ্রিদি সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া হারিস রউফ দুটি উইকেট তুলে নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই পাকিস্তানি ওপেনার। ২১.২ ওভারে ১১২ রান করেন ইমাম-উল-হক ও ফখর জামান জুটি। ইমাম ব্যক্তিগত ৫৭ করে বিদায় নেন।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক বাবর আজমের সঙ্গে আরও ৯৪ রান করে ফখর তুলে নেন ওয়ানডের ষষ্ঠ সেঞ্চুরি। পরে ১০৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ১০১ করে কেশভ মাহারাজের বলে আউট হন তিনি।

এই সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন বাঁহাতি ফখর। সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ১৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

পাকিস্তানের ইনিংসে মাঝে ছন্দপতন হলেও হাল ধরেন বাবর। সপ্তম উইকেট জুটিতে তিনি হাসান আলীর সঙ্গে ২৩ বলে ৬৩ রানের ঘড়ো পার্টনারশিপ গড়েন। তার সামনে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সুযোগ ছিল সেঞ্চুরি করার।

তবে ইনিংসের শেষ বলটি তুলে মারলেও ৮২ বলে ৯৪ রানের শেষ হয় বাবর আজমের ইনিংস। এসময় ৭টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। আর হাসান মাত্র ১১ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন।

দ. আফ্রিকা বোলারদের মধ্যে স্পিনার কেশভ মাহারাজ সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া এইডেন মার্করাম ২টি উইকেট তুলে নেন।
ম্যাচ সেরার পুরস্কার পান বাবার আজম। আর সিরিজ সেরা ফখর জামান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

June 28, 2026
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026

Latest News

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa