Advertisement

স্পোর্টস ডেস্ক : মাত্র ৪১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় রেসলার লুক হারপার। তার আসল নাম জন হুবার। দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন যুক্তরাষ্ট্রের এ রেসলার।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন তাঁর স্ত্রী, অ্যামান্ডা হুবার।

এক আবেগঘন পোস্টে অ্যামান্ডা লিখেছেন– ‘আমি এসব কথা লিখতে চাইনি কখনও। আমার হৃদয় আজ ক্ষতবিক্ষত। আমার মনে এখন কী চলছে, সেটি বোঝানোর সামর্থ্য কোনো শব্দের নেই। ও ওর প্রিয়জনদের পাশে রেখেই ওপারে পাড়ি জমিয়েছে। গোটা বিশ্ব তাকে লুক হারপার কিংবা ব্রোডি নামে চিনলেও সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার স্বামী, ওর চেয়ে ভালো বাবা আর কেউ হতে পারবে না।’

বিশ্বখ্যাত রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউতে ব্যাপক জনপ্রিয় এ রেসলার। ব্যক্তিগত জীবনে জোনাথান হুবার নামে পরিচিত। ডব্লিউডব্লিউতে বিখ্যাত সব তারকার সঙ্গে লড়েছেন হুবার। জন সিনা, র‌্যান্ডি অরটন ও দ্য রক, কেইন থেকে শুরু করে এজে স্টাইলস ও আন্ডারটেকারের সঙ্গে রিংয়ে লড়েছেন। সেখানে তার অর্জনও কম নয়। বিশ্বখ্যাত রেসলার র্যা ন্ডি অরটনের সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ডব্লিউডব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। ডলফ জিগলারকে হারিয়ে একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়েছিলেন এ তারকা। ‘দ্য ডার্ক অর্ডার’ নামক এক রেসলিং দলের নেতা ছিলেন হারপার। সেখানে কোডি রোডসকে হারিয়ে জিতেছিলেন ‘টিঅ্যান্ডটি চ্যাম্পিয়নশিপ’। হুবারের আকস্মিক মৃত্যুকে গভীর শোক জানাচ্ছেন সাবেক ও বর্তমান তারকা রেসলাররা।

র‌্যান্ডি অরটন, ক্রিস জেরিকো, ট্রিপল এইচ, কোডি রোডস থেকে শুরু করে ব্রেই ওয়্যাট, ড্রু ম্যাকিন্টায়ার, ড্যানিয়েল ব্রায়ান, ভিন্স ম্যাকমাহনসহ রেসলিং জগতের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই তারকার প্রতি। তথ্যসূত্র: ইএসপিএন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.