দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের বহুল আলোচিত দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। এছাড়া আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাবরেজিস্টার অফিসের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকরাম হোসেন জানান, মামলায় সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



