
গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম লাকমল। ২০১৭ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিল লাকমলের। একপ্রান্তে টানা বোলিং করে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভীষণ চাপে রেখেছিলেন তিনি।
দুই টেস্টে ৫৮.৩ ওভার বল করে মাত্র ২.২২ ইকোনমিতে নিয়েছিলেন ছয় উইকেট। লাকমলের অবর্তমানে এবার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ফার্নান্দো। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর আর জায়গা হয়নি তার।
জাতীয় দলে জায়গা না হলেও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন ইমার্জিং এশিয়া কাপে। এ ছাড়া এসএ গেমসে দারুণ খেলে নির্বাচকদের নজরে পড়েছেন এই ডানহাতি পেসার।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট। এই ম্যাচেই অভিষেক হতে পারে ফার্নান্দোর। সিরিজে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ ডিসেম্বর, করাচিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



