Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তলানির দল বার্নলির সাথেও পেরে উঠলো না ম্যানইউ
খেলাধুলা ফুটবল

তলানির দল বার্নলির সাথেও পেরে উঠলো না ম্যানইউ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 9, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইংলিশ এফএ কাপ থেকে ছিটকে যাওয়ার কদিনের মধ্যে আবারো হোঁচট খেলো নিজেদের হারিয়ে খুঁজতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের তরানির দল বার্নলির সাথে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে ম্যানইউ। আর পুঁচকে দলের সাথে ড্র করার খেসারত হিসেবে টেবিলের শীর্ষ চার থেকে নেমে গেছে রাল্ফ রাংনিকের দল। এদিকে মঙ্গলবার দিনের আরেক ম্যাচে এভারটনকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগে টিকে থাকার স্বপ্ন ধরে রেখেছে নিউক্যাসেল।

তলানির দল বার্নলির সাথেও পেরে উঠলো না ম্যানইউ

Advertisement
টার্ফ মুরে পল পগবার গোলে ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু বিরতির পরপরই জে রড্রিগুয়েজের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা।

লন্ডন স্টেডিয়ামে তলানির থেকে দ্বিতীয় দল ওয়াটফোর্ডকে ১-০ গোলে পরাজিত করে ইউনাইটেডকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৬৮ মিনিটে জেরড বোয়েনের গোলে হ্যামার্সদের জয় নিশ্চিত হয়।

ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মূল একাদশের বাইরে রেখে দল সাজিয়েছিলেন রাংনিক। বদলী বেঞ্চ থেকে ৬৮ মিনিটে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। কিন্তু তাতেও সফল হতে পারেননি ইউনাইটেড বস। ১৮ মিনিটে শক্তিশালী শটে পগবা দলকে এগিয়ে দেয়া ছাড়া প্রথমার্ধে আর কোন সুযোগই তৈরী করতে পারেনি সফরকারীরা। শুক্রবার পেনাল্টি শ্যুট আউটে চ্যাম্পিয়নশীপের দল মিডলসব্রোর কাছে পরাজিত হয়ে এফএ কাপ থেকে বিদায় নেবার পর মৌসুমের দ্বিতীয়ভাবে এসে একের পর এক ব্যর্থতায় লিগেও ছন্দ হারিয়ে ফেলছে ইউনাইটেড। এফএ কাপের ঐ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কালকের ম্যাচে নামলেও তা কাজে আসেনি। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারাটা রক্ষনভাগের ব্যর্থতাকে আরো একবার সামনে নিয়ে এসেছে। যদিও একটা সময় পুরো দলই রক্ষনাত্মক কৌশলে খেলতে শুরু করেছিল। বিরতির দুই মিনিট পর হ্যারি ম্যাগুয়েরেক কাটিয়ে বামদিন থেকে ওট ওয়েগহর্স্ট রড্রিগুয়েজের দিকে বল বাড়িয়ে দেন। সেই বল থেকে রডিগুয়ের ডেভিড ডি গিয়াকে পরাস্ত করলে সমতায় ফিরে বার্নলি।

ম্যাচ শেষে রাংনিক বলেছেন, ‘আরো একবার আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। ঐ সময় পুরো ম্যাচের নিয়ন্ত্রন আমাদের কাছেই ছিল। আমরা তিনটি গোলও করেছিলাম, এর মধ্যে দুটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা তেমন একটা আক্রমনাত্মক খেলতে পারিনি। রাতটা আমাদের জন্য দারুন হতাশার। কারন এই ম্যাচটা আমাদে সহজভাবে জেতা উচিত ছিল।’

এবারের মৌসুমে ২০ লিগ ম্যাচে ১১তম ড্র বার্নালি টেবিলের তলানি থেকে উপরে উঠতে দিচ্ছেনা।

এদিকে সেন্ট জেমস পার্কে প্রথমার্ধের ৩৬ মিনিটে জামাল লাসেলেসের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়েছিল নিউক্যাসেল। কিন্তু ম্যাসন হোলগেটের আত্মঘাতি গোলে পরের মিনিটেই সমতায় ফিরে ম্যাগপাইরা। ৫৬ মিনিটে রায়ান ফ্রেসারের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। ৮০ মিনিটে কিয়েরান ট্রিপারের দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়। মৌসুমের প্রায় বেশীরভাগ সময় ধরে তলানির তিন দলের মধ্যে থাকা নিউক্যাসেল শেষ পর্যন্ত কিছুটা হলেও মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। গত চার ম্যাচ ধরে অপরাজিত নিউক্যাসেল রেলিগেশন জোন থেকে এক স্থান ও দুই পয়েন্ট উপরে রয়েছে।

ম্যাচ শেষে নিউক্যাসেল বস এডি হোয়ে বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটি ফল ছিল। আমরা এখন কিছুটা হলেও স্বস্তিদায়ক স্থানে যেতে পেরেছি।’

এই পরাজয়ে এভারটন এখন সত্যিকার অর্থেই বিপদে পড়েছে। নতুন বস ফ্র্যাংক ল্যাম্পার্ডের অধীনে এফএ কাপের চতুর্থ রাউন্ডে এভারটন ৪-১ গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছিল। কিন্তু তার থেকে বেরিয়ে এসেই সাবেক চেলসি বসের অধীনে প্রথম পরাজয়ের স্বাদও পেয়ে গেছে। গত ছয় ম্যাচ ধরে জয়বিহীন থাকা এভারটন নিউক্যাসেলের থেকে এক পয়েন্ট উপরে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

July 13, 2026
হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa