Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দশ জনের আটলান্টাকে হারাতেই ঘাম ছুটেছে রিয়ালের
খেলাধুলা ফুটবল

দশ জনের আটলান্টাকে হারাতেই ঘাম ছুটেছে রিয়ালের

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 25, 20212 Mins Read

দশ জনের আটলান্টাকে হারাতেই ঘাম ছুটেছে রিয়ালের

Advertisement

স্পোর্টস ডেস্ক: ইতালিতে কোচ জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদের হার নেই কখনো, জয় ছিল সবকটিতেই। সেই ধারা বুধবার রাতে ভাঙতেই বসেছিল। ম্যাচের ১৭ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় আটলান্টা। তবুও সুবিধা করতে পারছিল না চোট জর্জরিত রিয়াল মাদ্রিদ। বেশিরভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও বারবার প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলছিল জিনেদিন জিদানের শিষ্যরা। এর মধ্যে অচমকা দূর পাল্লার এক শটে স্বস্তির এক গোল এনে দেন ফেরল্যান্ড মেন্ডি। যাতে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আটলান্টার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে রিয়াল। ১৭ মিনিটে বড় ধাক্কাটা খায় আটলান্টা। ডি-বক্সের খানিক বাইরে ফেরল্যান্ড মেন্ডিকে কড়া ট্যাকেল করে বসেন আটলান্টার ফ্রয়লার। সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

একজন খেলোয়াড় কমে যাওয়ার আটলান্টার খেলার গতিও কমে যায়। তবে রিয়াল এই সুযোগটা নিতে পারছিল না ঠিকভাবে। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার পরাস্ত হচ্ছিল রিয়ালের তারকাহীন আক্রমণভাগ।

৩৮ মিনিটে ইসকোর শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে অল্পের জন্য বারের বাইরে দিয়ে যায়। প্রথমার্ধের শেষ সময়ে টনি ক্রুসের ফ্রি-কিকে দারুণ এক হেড নিয়েছিলেন কাসেমিরো। দারুণ প্রচেষ্টায় সেটা ঠেকিয়ে দেন আটলান্টার গোলরক্ষক। ৪৭ মিনিটে লুকা মডরিচের জোড়ালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

৫৩ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। মাত্র ৭ গজ দূর থেকেও বল জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান এই তরুণ। ম্যাচ ড্রয়ের সমীকরণ ভাবছিলেন হয়তো অনেকে! অবশেষে ৮৬ মিনিটে অচমকা এক শটে রিয়াল সমর্থকদের স্বস্তি দিয়েছেন মেন্ডি। দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এই গোলে ১-০ তে জিতে মাঠ ছেড়েছে রিয়াল।

দ্বিতীয় লেগে আগামী ১৬ মার্চ রিয়ালের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল।
দুই দলের দ্বিতীয় লেগের খেলা ১৬ মার্চ, রিয়াল মাদ্রিদের মাঠে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

July 18, 2026
স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

July 18, 2026
গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

July 18, 2026

Latest News

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa