Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দাঁড়াতেই পারলো না আফগানিস্তান, ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা

দাঁড়াতেই পারলো না আফগানিস্তান, ফাইনালে বাংলাদেশ

By Sibbir OsmanNovember 21, 2019Updated:November 21, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপের প্রথমবারের মত টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। আসরের দ্বিতীয় সেমি ফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগাররা। এর আগে অনুষ্ঠিত তিন আসরেই নক আউট পর্বে উঠেছিল লাল সবুজের ইমার্জিং দল। কিন্তু কোনটিতেই ফাইনালের স্বাদ পাওয়া হয়ে ওঠেনি। অবশেষে চতুর্থ আসরে এসে বহুকাঙ্খিত সেই প্রথমের দেখা পেল।
দাঁড়াতেই পারলো না আফগানিস্তান, ফাইনালে বাংলাদেশ

Advertisement

জয়ের জন্য নির্ধারিত ৫০ ওভারে শান্ত-সৌম্যদের প্রয়োজন ছিল মাত্র ২২৯ রান। যা ছুঁয়ে ফেলল মাত্র ৩ উইকেটের খরচায়। বল বাকি ছিল আরো ৬১ টি।

রান তাড়ায় নেমে দলীয় ২৬ রানেই ওপেনার নাইম শেখকে হারায় বাংলাদেশ। আযমত উল্লাহ উমরযাইর আউট সুইংয়ে তারিক স্তানিকযাইর তালুবন্দি হয়ে ফেরেন ১৭ রানে ফেরেন নাইম। কিছুটা চাপে পড়ে আয়োজক দল। দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে ইনিংস মেরামত করে সেই চাপ দূর করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর দুজনই ব্যাট ছোটান সহজ লক্ষ্যের পথে। কিন্তু আচমকাই পা হরকালেন সৌম্য। ৫৯ বলে ৬১ রানের ইনিংস খেলে আবদুল ওয়াসির বলে কাটা পড়েন। দলীয় রান তখন ১৩৩। ফেরার আগে দলকে দিয়ে গেলন ১০৭ রানের জুটি।

সৌম্য ফেরার পর অবশ্য শান্তুও খুব বেশিক্ষণ ক্রিজ আঁকড়ে থাকতে পারেননি। দলীয় ১৫৪ রানে সেই ওয়াসি তাকে ওয়াহেদুল্লার হাতে তুলে দিয়ে ড্রেসিংরুমের পথ দেখান। যাওয়ার আগে শান্ত নামের পাশে যোগ করেন ৫৯ রান।

এরপর অবশ্য আর কোন বিপদ নয়। আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বির সতর্ক ব্যাটে ২২৯ রান এলে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। আফিফ অপরাজিত ছিলেন ৪৫ রানে। ৩৯ বলে তিনটি চার ও দুটি ছয়ের মারে তিনি এই রান সংগ্রহ করেন। আর ইয়াসির আলী রাব্বি ৫৬ বল খেলে অপরাজিত থাকেন ৩৮ রানে।

এরআগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে চলে যায় ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। দলের ঘোরতর দূর্যোগে হাল ধরেন মিডল অর্ডার দারভিস রাসুলি। ১২৮ বলে তার ১১৪ রানের ঝলমলে ইনিংসে দলটি ২২৮ রান তুলতে সমর্থ্য হয়।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে লোয়ার মিডল অর্ডার ওয়াহেদউল্লাহ শফিকের ব্যাট থেকে। আর টেলএন্ডার তারিক স্ত্যানিকজাই ২৭ বলে করেছেন ৩৩ রান। বল হাতে বাংলাদেশের হয়ে দাপট দেখিয়েছেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার। দুজনই ৩ টি করে উইকেট শিকার করেছেন। তানভির আহমেদের শিকার ২টি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

June 26, 2026
সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

June 26, 2026
বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

June 26, 2026

Latest News

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa