আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ তরুণী মাইরা জুলফিকার (২৫)।। কিন্তু তার আর ব্রিটেনে ফেরত যাওয়া হলো না। লাহোরে একটি ভাড়া বাসায় খুন হয়েছেন তিনি। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, দুই মাস আগে পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন মাইরা। এক বন্ধুর সঙ্গে লাহোরে একটি ভাড়া বাসায় উঠেছিলেন তিনি। সেখানেই খুন হতে হলো তাকে।
ধারণা করা হচ্ছে, মাইরা এক লোকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হয়েছেন। এর আগে তিনি তার পরিবারকে সেই বিয়ের প্রস্তাবের কথা খুলে বলেছিলেন। সে সময় তিনি কেঁদেছিলেন ও বিষণ্ন ছিলেন।
পাকিস্তানের ডন পত্রিকায় বলা হয়েছে, মাইরাকে গুলি করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।
ইনডিপেনডেন্ট উর্দু পত্রিকায় বলা হয়েছে, ওই নারীর শরীরে গুলির চিহ্ন থাকলেও তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
মারিয়া জুলফিকার পূর্ব লন্ডনের ফেলথাম শহরের বাসিন্দা। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


