Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দাফনের সময় কেঁদে উঠল নবজাতক
জাতীয়

দাফনের সময় কেঁদে উঠল নবজাতক

By Shamim Rezaঅক্টোবর 16, 20203 Mins Read

দাফনের সময় কেঁদে উঠল নবজাতক

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে মৃত ঘোষণা করা এক নবজাতক দাফনের সময় কেঁদে উঠেছেন। পরে তাকে ফের ঢামেকে ভর্তি করা হয়েছে। শিশুটি হাসপাতালটির নবজাতকদের জন্য বিশেষায়িত এনআইসিইউতে ভর্তি আছেন। তবে শিশুটির বর্তমান অবস্থা জানতে স্বজনরা সংশ্লিষ্ট বিভাগে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখার অনুমতি দেয়নি। হাসপাতাল পরিচালক এ প্রতিবেদককে জানিয়েছেন, একটি জীবিত শিশুকে কেন চিকিৎসকরা মৃত ঘোষণা করল, তা তদন্তে সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কেন একটি জীবিত নবজাতককে মৃত ঘোষণা করা হলো, এর খোঁজ নিতে গিয়ে নানা অভিযোগ পেয়েছে সময় সংবাদ। নাম না প্রকাশ করার শর্তে হাসপাতালে কর্মরত একজন জানিয়েছেন, গাইনি ও লেবার রুমের ইসিজি মেশিন ঠিকমতো রিডিং দেয় না। এমনকি এসব ডিভাইস নবজাতকদের উপযোগী নয়ও বলেও জানিয়েছেন দায়িত্বরতরা।

এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সময় সংবাদকে বলেন, এমনটি হওয়ার কথা নয়। এমন ঘটনা সারা পৃথিবীতেই ঘটে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই মুহূর্তে নবজাতকটিকে সুস্থ করার দিকে সব থেকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

হাসপাতালটির গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিলুফা সুলতানা জানান, আমি দুদিনের ছুটিতে আছি। নবজাতকটির বিষয়ে হাসপাতাল পরিচালক আমাকে জানিয়েছেন। আমি আমার বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জকে নবজাতকটি বিষয়ে জানিয়েছি। তারা সবকিছু দেখছেন।

নবজাতকটির বাবা বাসচালক ইয়াসিন জানান, দুদিন আগে বুধবার ৬ মাস ১৬ দিনের অন্তঃসত্ত্বা অসুস্থ স্ত্রীকে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে এলে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার প্রেশার অনেক হাই। বাচ্চাটি ডেলিভারি না করালে তার প্রেশার কমবে না। চিকিৎসকদের কথায় সম্মতি দেওয়ার পর বুধবার রাতেই তাকে লেবার রুমে নিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। ডেলিভারি না হওয়ায় তাকে ১১০ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানে ডাক্তাররা দুদিন চেষ্টার পরও শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে তার আবার ব্যথা শুরু হয়। এরপর পৌনে ৫টার দিকে শাহিনুর বেগমের এক মেয়ে বাচ্চা হয়। তবে চিকিৎসকরা জানান বাচ্চাটি মৃত অবস্থায় হয়েছে। এরপর হাসপাতালের আয়া মৃত বাচ্চাটিকে প্যাকেট করে বেডের নিচে রেখে দেয় এবং কোথাও নিয়ে দাফন করার জন্য বলে।

এদিন সকাল ৮টার দিকে তিনি মৃত নবজাতক আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে এক হাজার ৫০০ টাকা সরকারি ফি দিতে না পারায় তাদের পরামর্শে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যায়। সেখানে ৫০০ টাকা ফ্রি ও কিছু বকশিস দেওয়ার পর মৃত নবজাতকটির জন্য কবর খোঁড়া শুরু হয়। কবর খোঁড়া প্রায় শেষপর্যায়ে তখন কান্নাকাটির শব্দ শুনতে পান। তিনি আশপাশে কোথাও কিছু না পেয়ে পরে পাশে রাখা নবজাতকটির দিকে খেয়াল করেন। এরপর প্যাকেট খুলে দেখেন বাচ্চাটি নড়াচড়া করছে ও কান্নাকাটি করছে। এরপরই তাকে দ্রুত আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তাকে চিকিৎসকরা দেখে পরে নবজাতক বিভাগে ভর্তি করেন।

তিনি বলেন, এটি তার দ্বিতীয় বাচ্চা। এর আগে তার ১০ বছরের ইসরাত জাহান নামে আরেকটি মেয়ে রয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মালঙ্গা গ্রামে। তুরাগ ধউর নিসাতনগর এলাকায় থাকেন তারা। তার স্ত্রী গৃহিণী ও তিনি বিআরটিসি বাসচালক। চিকিৎসকদের এমন ভুল সিদ্ধান্ত ও পরামর্শের জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa