Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বরিশাল দাবদাহে বরগুনায় বেড়েছে ডায়রিয়া, ডাবের দাম উঠেছে ২২০ টাকা
বরিশাল

দাবদাহে বরগুনায় বেড়েছে ডায়রিয়া, ডাবের দাম উঠেছে ২২০ টাকা

By Saumya SarakarMay 4, 20243 Mins Read

দাবদাহে বরগুনায় বেড়েছে ডায়রিয়া, ডাবের দাম উঠেছে ২২০ টাকা

Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান দাবদাহে বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি রোগীদের শরীরের পানির ঘাটতি পূরণে দেওয়া হচ্ছে ডাবের পানি। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বরগুনায় একেকটি ডাব বিক্রি হচ্ছে ১৩০ থেকে ২২০ টাকায়। স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় দ্বিগুণ দামে ডাব কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজনরা বলে সংবাদ করেছে ঢাকা পোস্ট।

বৈশাখের শুরু থেকেই সারাদেশে চলছে তাপপ্রবাহ। দেশের অনেক জায়গায় বৃষ্টির দেখা মিললেও বরগুনায় এখনো দেখা মেলেনি বৃষ্টির। এতে গরমের তীব্রতা না কমায় সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের তরল পানীয়র। এছাড়া তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপে বরগুনা জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। এসব রোগীদের শরীরের পানির ঘাটতি পূরণ করতে ডাব কিনে খাওয়াচ্ছেন বেশিরভাগ রোগীর স্বজনরা। তবে ডাবের দাম বেশি হওয়ায় চাহিদা থাকলেও দু-একটির বেশি ক্রয় করতে পারছেন না অনেকেই।

বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে এক হাজার ৩৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। এতে গড়ে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ৪৫ থেকে ৫০ জন রোগী। এসব রোগীদের তরল খাবার হিসেবে ডাব কিনে খাওয়াতে হাসপাতালের সামনের ডাব বিক্রির দোকানে ভিড় করছেন স্বজনরা। তবে আকারভেদে প্রতিটি ডাব কিনতে হচ্ছে ১৩০ টাকা থেকে ২২০ টাকায়।

বরগুনার ঢলুয়া নামক এলাকার বাসিন্দা ফয়সাল ডায়রিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ছেলের জন্য ডাব কিনে ফেরার পথে তার কথা হয় ঢাকা পোস্টের সঙ্গে। তিনি বলেন, ডাক্তার বলছে ছেলেকে ডাব খাওয়াতে। এখন ডাব কেনা ছাড়া কোনো উপায় নেই। তবে ডাবের দাম যে এতো বেশি তা বুঝতে পারিনি। ডাক্তার বলায় বাধ্য হয়ে বেশি দামে ডাব কিনে ছেলেকে খাওয়াতে হচ্ছে। এছাড়া আমাদের কিছু করার নেই।

দোকানে ডাবের দাম বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি ছেলের জন্য গ্রাম থেকে কম দামে ডাব কিনে নিয়ে এসেছেন আবুল বাসার। তিনি ঢাকা পোস্টকে বলেন, দোকানে ডাব কিনতে গিয়ে দেখি বড় আকারের একটি ডাবের দাম ২২০ টাকা। এ দামে আমি একটি ডাব না কিনে কিছু টাকা খরচ করে গ্রামের বাড়ি থেকে কম দামে অনেকগুলো ডাব কিনে এনেছি। বেশি টাকায় দোকান থেকে ডাব কেনার সামর্থ্য আমার নেই।

হাসপালের সামনের দোকানগুলোর মতো একই চিত্র শহরের সব অলিগলির ডাবের দোকানে। অসুস্থ বাচ্চার জন্য বাজার থেকে ডাব কিনতে এসে অ্যাডভোকেট সঞ্চয় নামের এক ক্রেতা ঢাকা পোস্টকে বলেন, আমার বাচ্চা অসুস্থ থাকায় ডাক্তার পরামর্শ দিয়েছেন ডাব খাওয়াতে। বাজারে এসে দেখি অনেক বেশি দামে ডাব বিক্রি হচ্ছে। এখন আমাদের কিছু করার নেই। বাচ্চা অসুস্থ বাধ্য হয়ে বেশি দামে ডাব কিনতে হচ্ছে।

এ বিষয়ে বরগুনা পাইকারি ব্যবসায়ী সাদ্দাম বলেন, বর্তমানে গরমের সময়ে গ্রাম থেকে ৫০ টাকা করে ডাব কিনে আমাদের পর্যন্ত নিয়ে আসতে প্রায় ৬৫ টাকার মতো খরচ হয়। পরে ৭০ টাকা দরে আমরা ঢাকায় পাঠাই। তবে খুচরা ব্যবসায়ীরা ৭০ টাকা থেকে ৭৫ টাকা দরে গ্রাম থেকে ডাব কিনে ১৫০ টাকায়ও বিক্রি করেন। যা মোটেও ঠিক না।

বরগুনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, আমরা কয়েক দফায় অভিযান চালিয়েছি। ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া আছে যেখান থেকে ডাব ক্রয় করবে সেখান থেকে যেন ক্রয় রশিদ সংগ্রহ করে। যাতে আমরা বুঝতে পারি সঠিক দামে তারা বিক্রি করছেন কিনা। বর্তমানে খবর পেয়েছি বাজারে ডাবের দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে আগেও অভিযান চালিয়েছি, আবারও আমরা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে যাব এবং কী কারণে ডাবের দাম বৃদ্ধি পেয়েছে বিষয়টি দেখব।

দেশের যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

June 20, 2026
Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

June 17, 2026

Latest News

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পটুয়াখালীর চিকিৎসক

আর্জেন্টিনার জার্সি পরা রোগীকে অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা

সিসিটিভি ফুটেজ

বরগুনায় মা ও ২ মেয়ের মৃত্যু, সিসিটিভি ফুটেজ ভাইরাল

খুঁটি

বরিশালে কালবৈশাখী ঝড়ে ১০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে জনদুর্ভোগ

২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড

টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক

সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa