
দেশি রসুনের পাশাপাশি দাম কমেছে আমদানি করা রসুনের। এক সপ্তাহ আগে আমদানি করা রসুন বিক্রি করা হতো ৮০ থেকে ৯০ টাকা, যা এখন পাওয়া যাচ্ছে ৭৫ থেকে ৯০ টাকায়। টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা।
এক সপ্তাহ আগে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পোল্ট্রি মুরগি এখন পাওয়া যাচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। ৮৪ থেকে ৮৬ টাকা বিক্রি হওয়া লুজ সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৫ টাকায়।
দাম কমার এই তালিকায় রয়েছে দেশি ও আমদানি করা শুকনা মরিচের। সপ্তাহের ব্যবধানে দেশি শুকনা মরিচের দাম কমে বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৬০ টাকায়। আর আমদানি করা শুকনা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা।
দেশি আদার দাম ৪ দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। আর আমদানি করা আদার দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ১২০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
দাম কমেছে চিনিরও। গত এক সপ্তাহে চিনির দাম ১ দশমিক ৬৪ শতাংশ কমে ৫৫ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে। আর ছোলার দাম ৩ দশমিক ৭০ শতাংশ কমে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



