Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সকল তৌহিদী জনতাকে সব ভেদাভেদ ভুলে গিয়ে মুরুব্বিদের পরামর্শক্রমে পূর্বের ন্যায় সম্মিলিতভাবে পূর্ণ ইখলাসের সাথে কাজ করে হেফাজতে ইসলামের হাতকে মজবুত করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। অসুস্থতার কারণে সংগঠনের নতুন দায়িত্ব পালন করা কঠিন হবে জানান তিনি। তবে কষ্টকর হলেও সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রয়াত হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত হওয়া এই নেতা ।

মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের নতুন আমির এসব কথা বলেন। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, গত ১৯ আগস্ট চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে আমার ভাগ্নে, হেফাজতের আমির শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মারা যাওয়ার পর শুরা ও কার্যকরী পরিষদের পরামর্শে আমির হিসেবে আমার নাম ঘোষণা করেন। তবে অসুস্থতার কারণে হেফাজতের আমিরের দায়িত্ব পালন করা নিজের জন্য খুবই কঠিন। তারপরও যেহেতু আমির হিসেবে নাম ঘোষণা হয়ে গেছে, তাই যথাসম্ভব দায়িত্ব পালন করা এবং সবার পরামর্শে এই ঈমানী সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

মহিবুল্লাহ বাবুনগরী বিবৃতিতে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে ধরে রেখে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ঈমানী দায়িত্ব। আমাদের কিছু লোক চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে এটা হওয়া উচিত নয়। মূলত মানুষ পৃথিবীতে আসে ক্ষণিকের জন্য। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক আকিদা-বিশ্বাস, ইসলামী চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।

হেফাজতের নতুন আমির বলেন, আমি আশা করি সবাই মিলে কুরআন সুন্নাহ মতে সালাফের পদ্ধতি ও আকাবিরের উসূল মেনে কাজ করলে খুব শিগগিরিই আমরা হেফাজতে ইসলামকে পুনর্বহাল করতে সক্ষম হব।

হেফাজতের আমির আহ্বান জানিয়ে বলেন, আসুন! সবাই এক হয়ে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করি। হেফাজতে ইসলামের মতো একটি সর্বস্তরের মুসলিম জনতার সংগঠন থেকে দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.