
দিনাজুপুর শহরের গণেশতলা এলাকায় আজ সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান জানান, ‘আজ থেকে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল এবং ১৮ টাকা কেজি দরে ৩ কেজি করে আটা বিক্রি শুরু করেছেন তারা। এজন্য ১২ মেট্রিক টন চাউল এবং ৬ মেট্রিক টন আটা বরাদ্দ বরা হয়েছে।
তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সপ্তাহে ৬দিন খোলা বাজারে চাল এবং আটা বিক্রি করবেন তারা। সরকার যতদিন চাইবে ততদিন পর্যন্ত চলবে ওএমএস কার্যক্রম। প্রথম দফায় দিনাজপুর জেলা শহরে ২৪জন ডিলার নিয়োগ দিয়েছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য ওএমএস এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে চালের মূল্য প্রতিকেজি ১০ টাকা নির্ধারণ করা হয।
খাদ্য মন্ত্রণালয হতে খাদ্য অধিদপ্তরে প্রেরিত নির্দেশনায দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহণ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয়লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষকে এর আওতায় এনে এই বিশেষ ওএমএস কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এদিকে আজ বিকালে দিনাজপুর শহরের গুড়গোলা এলাকার হাতি বাগানসহ বিভিন্ন এলাকায় বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মধ্যে চাল, আটা, ডাল, লবন ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন হুইপ ইকবালুর রহিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



