দিনে ২৪ ডিম খান এই পাক পেসার

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাবর আজমের দল। এ ম্যাচে ৮ ওভার বল করে ৫৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি হারিস রউফ। এরপরও ডানহাতি এই পেসারকে ঘিরে চলছে আলোচনা। কারণ, ফিটনেস ঠিক রাখতে তিনি ২৪ ঘন্টায় খান ২৪টি ডিম!
রউফ

Advertisement

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার পাকিস্তানের হারিস রউফ। মূলত নেট বোলার হিসেবে ক্রিকেটে যাত্রা শুরু করেন। এখন বিশ্বনন্দিত বোলার তিনি। ২০২০ সালে পাকিস্তানে জার্সিতে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর এই ফরম্যাটে ১৫ ম্যাচে ২৯ উইকেট শিকার করেছেন তিনি।

এখন পর্যন্ত ৫৭ টি-টোয়েন্টি ম্যাচে ৭২ উইকেট ঝুলিতে ভরেছেন হারিস। সবমিলিয়ে এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তিনি। সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি জানান, তার শরীরকে সেভাবে গঠন করেছেন তিনি, দিনে খান ২৪টি ডিম!

তাকে এমন ডায়েটের পরামর্শ দিলেন কে? জানালেন সেটাও। রউফের ভাষ্য, ‘আকিব জাভেদ আমাকে এই ডায়েট প্ল্যানটা দিয়েছিলেন: ৮টা ডিম সকালে, ৮টা ডিম দুপুরে, ৮টা রাতে।’

হারিস বলেন, আমি যখন প্রথমবার ক্রিকেট একাডেমিতে গিয়েছিলাম, তখন ডিমের ক্রেটে ওই ঘর ভর্তি ছিল। আমার মনে হয়েছিল, আমি যেন কোনও পোল্ট্রি খামারে এসে পড়েছি। সেসময় আমার ৭২ কেজি ওজন ছিল। এ দেখে আকিব ভাই বলেন, আমার উচ্চতা অনুযায়ী ৮২-৮৩ কেজি ওজন হওয়া উচিত। এখন আমার ওজন ৮২ কেজি।

মাঠে ঢুকে খেলা বন্ধ করে রাখলেন সাকিব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.