
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতিতে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। তবে দলীয় ১৫ রানের মাথায় ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১৫ বলে ৪ রান। এরপর রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। অধিনায়ক মমিনুল হক, মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিম এই তিন ব্যাটসম্যান স্কোর বোর্ডে কোন রান না যোগ করেই প্যাভিলিয়নে ফিরে যায়।
উমেশ যাদবের বলে আউটসাইড এজ হয়েছিলেন মুমিনুল। প্রথম স্লিপে ক্যাচের অপেক্ষায় ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি কিন্তু দ্বিতীয় স্লিপ থেকে ডান দিকে লাফিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা। এর এক বল পরেই সরাসরি বোল্ড হয়ে ফিরেন মোহাম্মদ মিথুন। আর মুশফিক আউট হয় মোহাম্মদ সামির বলে।
টপ-অর্ডার চার ব্যাটসম্যান হারিয়ে যখন চাপে পরে বাংলাদেশ তখন আশা জাগানো সাদমানও ফিরে যান সাঝঘরে। ব্যক্তিগত ২৯ রান করে ক্যাচ আউট হয়ে ফিরেন তিনি। শেষের দিকে লিটন দাস ২৪ ও নাঈম হাসানের ১৯ রান ছাড়া কেউই উইকেটে ধারাতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



