
দরগাহ-ই হযরত শাহজালাল মর্জরদে ইয়ামনী (রহ.) এর মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে বলেন, সারাদেশে ন্যায় সিলেটেও
করোনার সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় অন্যান্য বছরের মত পবিত্র ওরস মোবারক আয়োজন করা কঠিন হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনার বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতার জন্য উরুস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ অবস্থায় হযরত শাহজালালের (রহ.) ভক্তবৃন্দ ও আশেকানদের দরগায় একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিজ নিজ অবস্থানে থেকে দোয়ার মাধ্যমে পবিত্র ওরস মোবারকে শরিক হওয়ার আহবান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



