Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুঃখ প্রকাশ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
জাতীয়

দুঃখ প্রকাশ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

By Sibbir OsmanSeptember 21, 2019Updated:September 21, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
dudu

Advertisement

শুক্রবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে কৃষকদলের কেন্দ্রীয় নেতা এস কে সাদির সই করা এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

গেল মঙ্গলবার রাতে টকশোতে এক আলোচনায় দুদুর বক্তব্য দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মামলা হয়েছে। তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

পাঠানো বিবৃতিতে দুদু বলেন, গত ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডিবিসি টিভিতে রাজকাহন নামে একটি টকশোতে আমরা কয়েকজন উপস্থিত ছিলাম। সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল এবং আমি। একজন উপস্থাপিকা ছিলেন এ মুহূর্তের নাম মনে পড়ছে না। ওই অনুষ্ঠানে আমার বক্তব্যকে খন্ডিতভাবে উপস্থাপন করে ফেসবুকে দেয়ার প্রেক্ষিতে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে, যা অনভিপ্রেত এবং দুঃখজনক। সেই বক্তব্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের যেভাবে পতন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেইভাবে পতন হবে’ এ বক্তব্য সঠিক নয়।’

তিনি বলেন, আমার সঙ্গে বর্তমান সরকারের রাজনৈতিক ভিন্নতা আছে এটা সত্য। তাই বলে আমার ছাত্রজীবন থেকে বিএনপির সর্বশেষ রাজনৈতিক অবস্থান, সুদীর্ঘ একটি রাজনৈতিক পরিচিতি আছে, যা গণতান্ত্রিক আন্দোলনের অংশ। আমি ছাত্র সংগ্রাম পরিষদের পাশাপাশি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ নয় বৎসর। সেই আন্দোলনে রাজপথে ছাত্রলীগের অনেক বন্ধু আমার পাশাপাশি ছিলেন। তাদের সঙ্গে এখনো আমার সখ্যতা আছে।

দুদু আরও বলেন, ওই অনুষ্ঠানে একাধিকবার আমি বলেছি একটি সরকারের পতন দুইভাবে হয়। ১. নির্বাচনের মধ্য দিয়ে ২. গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের বাইরে আর কিছু করেছি তার নজির নাই। ওই টকশোতে আমার বক্তব্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হয়তো এমন হতে পারে আমি যা বলতে চেয়েছি তা সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa