
সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপরপরই আফগানদের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা আফিফকে এই সিরিজে নাকি বিবেচনা করা হচ্ছে। তেমনটি হলে টি-টোয়েন্টি দলে আবারও ডাক পেতে যাচ্ছেন আফিফ।
এদিকে, শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল ওয়ানডে খেলার পর একটি চার দিনের ম্যাচ খেলতে নামার প্রস্তাতি নিচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। এই ম্যাচেও আফিফকে দেকা যেতে পারে।
গত বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন আফিফ। সে যাত্রায় অবশ্য সুবিধা করতে পারেননি। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই বল খেলে কোন রান না করেই আউট হয়ে যান। এরপর আর সুযোগ পাননি। সে ম্যাচে ২ ওভার বল করে ২৬ রান খরচায় একটি উইকেট পেয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের সিপিএল। সেন্ট কিটস নেভিস প্যাট্রিয়টস থেকে ডাক পেয়েছিলেন আফিফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



