
মাশরাফির সঙ্গে এ+ গ্রেডে থাকা অন্য তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও তামিম ইকবাল দল পেয়েছেন প্রথম ডাকেই। লটারির মাধ্যমে প্রথম ডাকের সুযোগ পেয়ে মুশফিককে দলে নিয়ে নেয় খুলনা টাইগার্স। একে একে নিজেদের প্রথম ডাকে যথাক্রমে ঢাকা প্লাটুন তামিম ইকবাল, রাজশাহী রয়্যালস লিটন কুমার দাস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাহমুদউল্লাহ রিয়াদ, রংপুর রেঞ্জার্স মোস্তাফিজুর রহমান, কুমিল্লা ওয়ারিয়র্স সৌম্য সরকার এবং সিলেট থান্ডার্স নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
ধারণা করা হয়েছিল, হয়তো প্রথম সেটের দ্বিতীয় ডাকে মাশরাফিকে নেবে কোনো দল; কিন্তু এবার প্রথমে খেলোয়াড় নেয়ার সুযোগ পাওয়া সিলেট দলে নেয় মোহাম্মদ মিঠুনকে। এছাড়া কুমিল্লায় আল আমিন, রংপুরে নাইম শেখ, চট্টগ্রামে ইমরুল কায়েস, রাজশাহীতে আফিফ হোসেন ধ্রুব, ঢাকায় এনামুল হক বিজয় এবং খুলনায় সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



