Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছাবে : কাদের
জাতীয়

দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছাবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 7, 2019Updated:August 7, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: মশা মারার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছাবে : কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘মশার কার্যকর ওষুধ আমদানির প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। দুই-চার দিনের মধ্যে মশা নিধনের কার্যকর ওষুধ আমরা পাব, ঢাকায় এসে পৌঁছাবে।’

ওবায়দুল কাদের আজ বুধবার মিরপুর মাজার রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত চলমান পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুরুতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

ডেঙ্গু মোকাবেলায় জনগণকে সচেতন করতে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শিরোনামে এই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যতদিন আমরা বাংলাদেশকে এই ডেঙ্গু জ্বর আর এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, নগরবাসীকে অনুরোধ করবো যার যার ঘর, ঘরের আঙিনা, যার যার কর্মস্থল, আশপাশের এলাকা, স্কুল, কলেজ ক্যাম্পাস এবং বিপণি বিতান পরিচ্ছন্ন রাখবেন।

ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে মশারি ব্যবহারের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মশা থেকে বাঁচতে মশারি টাঙানোর বিকল্প নেই। আপনি যখন ঘুমোতে যাবেন, রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক মশারি ব্যবহার করবেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সফল হবে- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, দেশের মানুষ আজ এই প্রাণঘাতি ডেঙ্গু থেকে মুক্তি চায়। মানুষ আজ এডিস মশার উপদ্রপ থেকে বাঁচতে চায়। মানুষের থেকে মশা শক্তিশালী নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সমন্বিত উদ্যোগে এই প্রাণঘাতি মশক নিধনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সফল হবো।

ডেঙ্গু মোকাবেলায় মশা নিধনে লোক দেখানো কর্মসূচি পালন না করতে সিটি কর্পোরেশনগুলোর প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি অনুরোধ করবো, দায়সারা গোছের ওষুধ ছিটানোর প্রয়োজন নেই। যেই ওষুধে সত্যিকার অর্থে মশক নিধন হবে, মানুষ চায় সেই ওষুধটা। আমরা লোক দেখানো কর্মসূচি দিয়ে জনগণকে ভাওতা দিতে চাই না, প্রতারণা করতে চাই না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa