Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ওভারটেকের কারণে দুই চালকের রেষারেষিতে অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৩
অপরাধ-দুর্নীতি জাতীয়

ওভারটেকের কারণে দুই চালকের রেষারেষিতে অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৩

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : দুই চালকের রেষারেষিতে অ্যাম্বুলেন্সের ভেতরে মৃত্যু হয় ক্যানসার আক্রান্ত ৯ বছরের শিশু আফসানার। হাজার চেষ্টা করেও অভিযুক্ত মাইক্রোবাসচালক বোঝানো যায়নি। সাভার উপজেলার আশুলিয়ায় অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধর করেন তিনি।

ওভারটেকের কারণে দুই চালকের রেষারেষিতে অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৩
ছবি সংগৃহীত
Advertisement

এ ঘটনায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে নিহত শিশুর বাবা আলম মিয়া বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। সেই মামলায় মূল আসামি মাইক্রোবাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম জানান, মামলার প্রধান আসামি মাইক্রোবাসের চালক নজরুল ইসলামের সন্ধানে প্রথমে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর ‘সিএন্ডবি এলাকা’ থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মাইক্রোবাসচালক নজরুল, তার সহযোগী টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দি গ্রামের হানিফ খান (৪৫) এবং একই থানা এলাকার খুপিবাড়ী গ্রামের মো. ইমরান (২৫)।

মূল আসামি নজরুল ইসলাম বর্তমানে পুলিশ হেজাফতে রয়েছেন। বাকি দুজনকে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত বুধবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার নজরুলকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।’ ঘটনায় জড়িত সবার পরিচয় শনাক্ত হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ক্যানসারে আক্রান্ত শিশু আফসানাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মহাখালী ক্যানসার হাসপাতাল থেকে গ্রামের বাড়ি গাইবান্ধায় ফিরছিল। পথে একটি মাইক্রোবাসকে ওভারটেক করে। পরে অ্যাম্বুলেন্স আশুলিয়ার বাইপাইলে পৌঁছালে মাইক্রোবাসটি সামনে এসে তার গতিরোধ করে। ওভারটেকের কারণে ক্ষুব্ধ হয়ে মাইক্রোবাসের চালক নজরুল নেমে অ্যাম্বুলেন্সের চালক মারুফ ও সহকারী ইমনকে মারধর শুরু করেন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের চাবিটিও ছিনিয়ে নেন নজরুল। পরিবারের সবাই এবং অ্যাম্বুলেন্সের চালক ও সহকারী বারবার মাইক্রোবাসচালক নজরুল ইসলামকে রোগীর কথা বলে চাবি ফেরত দেওয়ার অনুরোধ করলেও তিনি কথা শোনেননি। উল্টো হামলায় অংশ নেওয়ার জন্য বাইপাইল প্রাইভেটকারের স্ট্যান্ড থেকে হানিফ খানসহ অন্য সহকর্মীদের ফোন করে ডেকে আনে তিনি। এদিকে চালকদের আধাঘণ্টা তর্কের মধ্যে ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সেই মারা যায় শিশু আফসানা।

রানু মণ্ডলের গলায় কাঁচা বাদাম গান তুমুল ভাইরাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জুন 14, 2026
জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

জুন 14, 2026
ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

জুন 14, 2026
Latest News
সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa