Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় দুই দেশের ৩ ব্যাংক হিসাবে পাপিয়া-সুমনের যতো কোটি টাকা আছে!
জাতীয়

দুই দেশের ৩ ব্যাংক হিসাবে পাপিয়া-সুমনের যতো কোটি টাকা আছে!

By iNews DeskMar 5, 2020, 12:04 AM Asia/DhakaUpdated:Mar 5, 2020, 12:04 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

থাইল্যান্ডের দুটি ও মালয়েশিয়ার একটি ব্যাংক হিসাবে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের প্রায় সাড়ে তিন কোটি টাকা জমা রয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের জ্যেষ্ঠ কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের কাছে বিপুল পরিমাণ অর্থপাচারসহ এসব তথ্য স্বীকার করেছেন এই দম্পতি। এদিকে বাংলাদেশ ব্যাংক পাপিয়ার ব্যাংক হিসাব তলব করেছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলেছে, সম্প্রতি বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত চিঠি তফসিলি ব্যাংকগুলোতে পাঠানো হয়।

শুধু দেশেই নয়, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়ও ‘পাপের আস্তানা’ গড়ে তুলেছেন পুলিশের রিমান্ডে থাকা পাপিয়া। দেশের বাইরে এসব আস্তানায়ও নিয়মিত যাতায়াত ছিল প্রভাবশালীদের।

এর মধ্যে থাইল্যান্ডে পাপিয়ার নিজের নামে থাকা বাড়িতেই অতিথিদের মনোরঞ্জনের নানা আয়োজন থাকত। ওই বাড়ির নিচ তলাতেই রয়েছে স্বামী মফিজুর রহমান সুমনের একটি মদের বার। আর অতিথি হয়ে থাইল্যান্ডে যাওয়া প্রভাবশালীদের মাধ্যমেই অবৈধভাবে কোটি কোটি টাকা পাচার করছেন পাপিয়া-সুমন দম্পতি।

পাপিয়ার কানেকশনে বিদেশ থেকে যেসব তরুণী আসা-যাওয়া করত এবং দেশ থেকে যারা অতিথি হয়ে বাইরে যেতেন মূলত তাদের মাধ্যমেই কোটি কোটি টাকা পাচার করেছেন পাপিয়া ও তার স্বামী। যাদের মাধ্যমে পাপিয়া দম্পতি অবৈধভাবে অর্থ পাচার করেছেন তাদের নামের তালিকা তৈরির কাজও শুরু করেছে সিআইডি।

জানতে চাইলে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেছেন, পাপিয়ার বিরুদ্ধে অর্থপাচারের বেশ কিছু তথ্য মিলেছে। আরও কিছু তথ্য বিভিন্ন সংস্থা থেকে আসবে। তার অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে। পাপিয়া যা করেছেন তা অপরাধ- উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে আরও অনেকে জড়িত। তবে যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আটকের পর পাপিয়া-সুমন দম্পতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যে তিনটি মামলা করেছে তার মধ্যে একটি মানি লন্ডারিংয়ের ধারায়। সিআইডির সংশ্লিষ্ট শাখা এ মামলাটি তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, তথ্য-প্রমাণ পাওয়ার পরই পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিগগিরই তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য আদালতে আবেদন করা হবে।

পাপিয়ার ব্যাংক হিসাব তলব ও অর্থ পাচার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে- শামীমা নূর পাপিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৯২৬৮২৬০৬০১২০০০০৬৫।

পিতা, সাইফুল বারী, মাতা সেলিনা বারী, স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন বেগম পাপিয়ার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফর্ম, লেনদেনের প্রোফাইল এবং লেনদেনের সর্বশেষ তথ্যের সত্যায়িত ২ কপি বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

প্রসঙ্গত, রাজধানীর হোটেল ওয়েস্টিনের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নিয়ে অসামাজিক কাজ করে আসছিলেন পাপিয়া। গত তিন মাসেই ওয়েস্টিনে ৩ কোটি টাকার বেশি বিল পরিশোধ করেছেন পাপিয়া।

গত ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় পাপিয়া ও স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমনসহ তাদের দুই সহযোগীকে আটক করে র‌্যাব-১। সূত্রঃ যুগান্তর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

May 22, 2026, 5:27 PM Asia/Dhaka
বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

May 22, 2026, 4:30 PM Asia/Dhaka
বিক্ষোভ

পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

May 22, 2026, 4:10 PM Asia/Dhaka
Latest News
বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

বিক্ষোভ

পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

ঈদযাত্রা

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা স্বস্তির হবে : সড়কমন্ত্রী

মারা

‘ঝিনাইদহে আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ’

গুলি

এবার লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

হামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

Ramisa

রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

Sohel

শিশু রামিসার হ ‘ত্যাকারী সোহেলের যত অপকর্ম

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp