Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুই সমন্বয়ককে নিয়ে ভিপি নুরের সরকার পতনের আলোচনা
জাতীয় রাজনীতি

দুই সমন্বয়ককে নিয়ে ভিপি নুরের সরকার পতনের আলোচনা

By Bhuiyan Md TomalJuly 26, 20243 Mins Read

দুই সমন্বয়ককে নিয়ে ভিপি নুরের সরকার পতনের আলোচনা

Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মধ্যে আলোচনা হয়েছে। গত ১৮ জুলাই রাত ১০টার সময় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং ম্যাসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া এ তথ্য উল্লেখ করেছেন।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে ভিপি নুরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আসামি ভিপি নুরকে আদালতের নির্দেশনা মেনে ব্যাপক ও নিবিড়ভাবে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদকালে আসামি জানায় গত ৫ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্তে আদালতের রায়ের পর থেকেই সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম, নাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিব মাহমুদ, আক্তার হোসেন এবং আহনাফদের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে ১৮ জুলাই রাত ১০টায় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং ম্যাসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয়। তখন নাহিদ ইসলাম ও সার্জিস আলম দাবি-দাওয়াগুলো ম্যাসেজ করে লিখে দিতে বললে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সচল করা, ছাত্রলীগ/যুবলীগে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগসহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি-দাওয়া লিখে দেয় ভিপি নুর। ১৯ জুলাই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সে তাদের নেতাকর্মীদের আহ্বান জানায় এবং বর্তমান সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে অন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।

আসামি মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে গত ২০ জুলাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কেয়ার টেকার মো. রবিউল ইসলাম বাদি হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেন। এ মামলার পর ভিপি নুরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ২১ জুলাই এ মামলায় আদালতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই সকাল ৯ টায় সেতু ভবনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকে। বিকেল ৪ টায় অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন আসামি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে সেতু ভবনের সামনে এসে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। পরে আসামিরা সেতু ভবনের সচিবসহ কর্মকর্তাদের পদ পদবী উল্লেখ খোজাখুজি করতে থাকে। তখন তারা হুমকি ও ত্রাস সৃষ্টির মাধ্যমে সেতু ভবন লক্ষ্য্ করে এলাপাথারী ইটপাটকেল ছুড়তে থাকেন। এক পর্যায়ে আসামিরা সেতু ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশে করে। ভবনের নিচ তলায় রাখা জীপ, কার, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল, নিরাপত্তা ভবন, সিসি ক্যামেরা, পার্কিং শেড, ক্যান্টিন, গাড়িচালকের কক্ষ, আনসার শেড, মুজিব কর্নার, জেনারেটর কক্ষসহ মূল ভবন ভাংচুর করে এবং অগ্নিসংযোগ ঘটায়। পরে আসামিদেরকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সরে আসতে অনুরোধ করলে তারা হত্যার উদ্দেশ্যে সেতু ভবনের সিনিয়র সচিব, অন্যান্য অফিস স্টাফ ও নিরাপত্তা কর্মীদের মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে। পরবর্তীতে আসামিরা নিচ তলার আনসার শেড, ড্রাইভার শেড থেকে চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র এবং সেতু ভবনের ভেতরে প্রবেশ করে নিচ তলা থেকে ১১ তলা পর্যন্ত ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। অফিসের রাখা কম্পিউটার, ল্যাপটপ, ফাইল কেবিনেট, এসি, ফ্যান, পানির ফিন্টার, চেয়ার টেবিল, আসবাবপত্রসহ সরকারি ও ব্যক্তিগত মালামাল সামগ্রী চুরি করে এবং প্রত্যেক ফ্লোরে অগ্নিসংযোগ ঘটায়। ভবনের নিচ তলা থেকে ১২ তলা পর্যন্ত ফ্লোরে রাখা সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রীর দপ্তর, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পদ্মা সেতু প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুলেন সড়ক টানেল প্রকল্প, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সেতু বিভাগের আওতাধীন সকল প্রকল্পের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ দলিলাদি, এফডিআর ইনস্ট্রুমেন্ট, টেন্ডার সিকিউরিটি ডকুমেন্টস, ইন্টারনেট সার্ভার, শতাধিক কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীসহ যাবতীয় নথিপত্র আগুনে পড়ে গেছে।

এছাড়া সেতু ভবনের পার্কিংয়ে থাকা ৩২ টি জীপ, ৯ টি পিকআপ, সাতটি মাইক্রোবাস, একটি মিনিবাস, পাঁচটি মোটরসাইকেল ও একটি আম্বুলেন্স আগুনে পুড়ে ভম্মীভূত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa