Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি দুদকের তলবে সাড়া মেলেনি সাবেক ১৩ মন্ত্রী-এমপির
অপরাধ-দুর্নীতি জাতীয়

দুদকের তলবে সাড়া মেলেনি সাবেক ১৩ মন্ত্রী-এমপির

By Saumya SarakarSeptember 4, 20242 Mins Read

দুদকের তলবে সাড়া মেলেনি সাবেক ১৩ মন্ত্রী-এমপির

Advertisement
জুমবাংলা ডেস্ক : ক্ষমতায় থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং অবৈধ সম্পদ গড়ার অভিযোগ পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ১৩ জন মন্ত্রী-এমপিকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু, তাতে সাড়া মেলেনি কারোই; দুদকে হাজির হননি তাদের কেউই। এমনকি দুদকে হাজির হওয়ার জন্য সময় চেয়ে আবেদনও করেননি তারা।

যাদের তলব করা হয়েছিল তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালকে গত ১ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছিল।

এ ছাড়া ২ সেপ্টেম্বর তলব করা হয় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাথমিক ও মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে।

পরদিন ৩ সেপ্টেম্বর তলব করা হয় কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সরওয়ার জাহান, মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দীন, ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হককে।

তলবকৃতদের মধ্যে শুধুমাত্র সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলে জানা গেছে। এছাড়া মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী-৪ আসনের এমপি মো. এনামুল হকের পক্ষে একজন সময়ের আবেদন করলেও তা যথাযথ প্রক্রিয়ায় দাখিল না করায় গ্রহণ করেননি দুদকের অনুসন্ধান টিম।

এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, সরকার পতনের পরপরই দেশ ছেড়েছেন অনেকে। একজন আটক হয়েছেন, তবে অধিকাংশরাই ধরা-ছোঁয়ার বাইরে। দুদকের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের ঠিকানায় চিঠি দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত কারও বক্তব্য পাওয়া যায়নি। আত্মপক্ষ সমর্থনে তারা হাজির না হলে, আইন অনুযায়ী ধরে নেওয়া হবে- অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য নেই।

এদিকে দুদক উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম ওই ১৩ জন সাবেক মন্ত্রী-এমপির দুর্নীতির অনুসন্ধান করছে বলে জানা গেছে। ইতোমধ্যে সবার দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

অভিযোগ আছে, গত ১৫ বছরে মন্ত্রী-এমপিদের মধ্যে অধিকাংশেরই আয় বেড়েছে, বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদও। এক্ষেত্রে ১০০ গুণ থেকে কয়েক হাজার গুণ পর্যন্ত বেড়েছে অনেকের সম্পদ। কারও ক্ষেত্রে সম্পদ ও আয় বেড়েছে লক্ষগুন পর্যন্ত। নির্বাচনী হলফনামার তথ্য নিয়ে টিআইবির করা এক অনুসন্ধান প্রতিবেদনের সূত্র ধরেই সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে এই অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক সূত্র।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa