Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুবাই প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা গায়েব, এই নারীকে খুঁজছে ডিবি
অপরাধ-দুর্নীতি জাতীয় বিভাগীয় সংবাদ

দুবাই প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা গায়েব, এই নারীকে খুঁজছে ডিবি

By Protik HossainJanuary 19, 2020Updated:January 19, 20201 Min Read

দুবাই প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা গায়েব, এই নারীকে খুঁজছে ডিবি

Advertisement
জুমবাংলা ডেস্ক : দুবাই প্রবাসীর অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা গায়েবের ঘটনায় সন্দেহভাজন এক নারীকে খুঁজছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রবাসী সাইফুল ইসলাম বাংলাদেশের সাউথ ইস্ট ব্যাংকের ডেমরা শারুলিয়া শাখায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্টে তার ব্যক্তিগত টাকা জমা ছিল।

কিন্তু গত নভেম্বর মাসে সাইফুল দুবাই থেকে দেশে ফিরে এসে দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। পরে ২০১৯ সালের ৬ নভেম্বর রমনা থানায় একটি মামলা দায়ের করেন তিনি। ওই মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)৷

ডিবির তদন্ত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ জুলাই থেকে ১৮ আগস্ট তারিখের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের বিভিন্ন বুথ থেকে ১৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। মামলাটির তদন্তকালে ওই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা।

সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, একজন নারী ডেবিট কার্ডের মাধ্যমে ওই অ্যাকাউন্টে গচ্ছিত টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ বিষয়টি তদন্ত করছে।

ছবিতে উল্লেখিত নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
১০ খুন

দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

July 13, 2026
৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

July 13, 2026
Rain

বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

July 13, 2026

Latest News

১০ খুন

দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

Rain

বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

PM

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa