Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নৌবাহিনী
খুলনা চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নৌবাহিনী

By Hasan MajorApril 23, 20202 Mins Read

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নৌবাহিনী

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া কর্মসূচি বাস্তবায়নে রাজধানী ঢাকা, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

এরই অংশ হিসেবে আজ নৌবাহিনীর পক্ষ হতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।

খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে উক্ত হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।

অন্যদিকে কাপ্তাই এ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের উদ্যোগে দুর্গম পাহাড় এবং টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

এছাড়া রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ঔষধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ বলা হয় ,করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১০০০ পিস মাস্ক, ১০০০ সেট গ্লাভস, ২০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫ পিস আইআর থার্মোমিটার, ১টি থার্মাল আর্চওয়ে, ১টি অটোমেটিক শ্যু ডিস্পেসার এবং ১০০০ পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026
বৃষ্টিপাত

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

July 12, 2026
Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

July 12, 2026

Latest News

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

বৃষ্টিপাত

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Khailkhat

​নিকুঞ্জে মাদকবিরোধী অভিযান: আলোচিত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

rain

দেশজুড়ে আরও ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa