জুমবাংলা ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় ঝুঁকিপূর্ণ মন্দিরগুলো মাদরাসা ছাত্ররা পালাক্রমে পাহারা দেবে। সঙ্গে স্থানীয় জনগণও থাকবে। কোনো ক্রিমিনাল এই ধর্মীয় উৎসবে বাধা দিতে পারবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ।

Advisor

Advertisement

তিনি বলেন, পূজামণ্ডপে যদি বিশৃঙ্খলা করা হয় সে যেই হোক ছাড় দেব না। ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শন ও অসহায়-দরিদ্রদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রাজশাহী বিভাগের সনাতন ধর্মের ভাই-বোনেরা যাতে উৎসাহ-উদ্দীপনায় পূজা উৎসব পালন করতে পারে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা যদি মন্দিরে হামলার আশঙ্কা করেন তাহলে স্থানীয়দের সম্পৃক্ত করবেন। আমরা সেন্ট্রালি বলে দিয়েছি, যে মন্দিরগুলো ঝুঁকিপূর্ণ সেখান মাদরাসা ছাত্ররা পালাক্রমে মন্দিরগুলো পাহারা দেবে। সঙ্গে স্থানীয় জনগণও পাহারা দেবে।

তিনি আরও বলেন, ভারতের মথুরায় শ্রীকৃষ্ণের মন্দির লালন-পালনের (সেবা) ব্যবস্থা আছে। যারা মন্দিরের সেবা করে। যাদের মা-বাবা নেই তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আশা করব, এই শ্রীকৃষ্ণ মন্দিরের ট্রাস্টি বোর্ড মানবিক একটা পরিকল্পনা নিতে পারেন। ধর্ম চর্চা, ধর্ম অনুশীলনের পাশাপাশি অসহায় মানুষদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।

দেশকে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে চাই জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের নলওয়াতুল ইসলাম কওমি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মো. মোখতার আলী, শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ি দেব মন্দিরের সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার। এসময় সনাতন ধর্মাবলম্বীর মানুষজনও উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.