Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে : রেলমন্ত্রী
অপরাধ-দুর্নীতি জাতীয় ট্র্যাভেল

দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে : রেলমন্ত্রী

By Hasan MajorNovember 15, 2019Updated:November 15, 20192 Mins Read

দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে : রেলমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। খবর বাসসের।

এর আগে ২০১৩-১৪ সালে এ অঞ্চলে বিভিন্ন স্থানে ট্রেন পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, তেমনই কোন সন্ত্রাসমূলক কর্মকান্ড হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

মন্ত্রী আজ বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত ট্রেন পরিদর্শন শেষে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রীর সাথে রেলসচিব মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এবং উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

রেল মন্ত্রী বলেন,“ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুয়াশা বা অন্য কোন কারণে দুর্ঘটনটা হতে পারে। তা তদন্ত কমিটি রিপোর্ট দেবে। কিন্তু এখানে তো মিটারগেজের লাইন একটাই। মিটারগেজের লাইন মিটারগেজ ট্রেনই যাবে। এখানে স্টপেজও ছিল না, ক্রসিংয়েরও কোন ব্যাপার ছিল না।”

তিনি বলেন, ‘এখানে ডিটেইলমেন্টটা হওয়ার কোন কথা ছিল নয়। লাইন ক্লিয়ার দেয়ার ব্যাপারে কারও কোন গাফিলতি আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পয়েন্টম্যানের দায়িত্বে থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা প্রাথমিকভাবে জেনেছি এরা অর্ধেক কাজ করে খেতে গিয়েছিল এ ধরণের একটা অভিযোগও রয়েছে ।

অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রেল মন্ত্রী বলেন, ইঞ্জিনের তেল থেকে ইঞ্জিনে আগুন লাগতে পারে। কিন্তু অন্য বগির ভেতরে কিভাবে আগুন লাগলো, এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হবে।

উল্লাপাড়ার পর দুটি ঝুঁকিপূর্ণ রেলসেতুর ও রেল লাইনের ব্যাপারে তিনি বলেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লেন করা হবে। ইতিমধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। তবে সেটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে দ্রুত সময়ে ঝূঁকিপূর্ণ রেল লাইন সংস্কারের আশ্বাস দেন মন্ত্রী ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa