Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেবর ভাবির দ্বন্দ্বে কোন পথে জাতীয় পার্টি?
জাতীয় রাজনীতি স্লাইডার

দেবর ভাবির দ্বন্দ্বে কোন পথে জাতীয় পার্টি?

By Hasan MajorSeptember 6, 2019Updated:September 6, 20194 Mins Read

দেবর ভাবির দ্বন্দ্বে কোন পথে জাতীয় পার্টি?

Advertisement
জুমবাংলা ডেস্ক: এরশাদহীন জাতীয় পার্টিতে এখন গৃহবিবাদ তুঙ্গে৷ দলটি এখন কার্যত দুই ভাগ হয়ে গেছে৷ আর এই দুইভাগের নেতৃত্বে আছেন যে দুইজন তারা সম্পর্কে দেবর এবং ভাবি৷ এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং এরশাদের ভাই জিএম কাদের৷ খবর ডয়চে ভেলের।

গত ১৪ জুলাই মারা যান এরশাদ৷ তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত দলে নানা ধারা উপধারা সামাল দেন৷ তবে তিনি জীবিত থাকা অবস্থায়ই তার স্ত্রী রওশন এরশাদ দলে তার প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হন৷ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে রওশন অনেকটা কোনঠাসা করে ফেলেন এরশাদকে৷ আর সেটা বুঝতে পেরে এরশাদ তার ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন৷ রওশন থেকে যান কো-চেয়ারম্যান৷ তিনি বর্তমান সংসদে বিরোধী দলীয় উপনেতা৷

এর আগে এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য হওয়ায় ওই আসনের প্রার্থীতা নিয়ে কাদের ও রওশনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে৷ এরপর ৩ সেপ্টেম্বর জিএম কাদের দলের প্যাডে নিজেকে বিরোধী দলীয় নেতার পদে নিয়োগ দিতে স্পিকারকে চিঠি দেন৷ এরশাদ ছিলেন বিরোধী দলীয় নেতা৷ কিন্তু পরদিন ৪ সেপ্টেম্বর রওশন এরশাদ স্পিকারকে দেয়া চিঠিতে জিএম কাদেরের চিঠি নিয়ে বৈধতার প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ জানান৷

বৃহস্পতিবার সকালে রওশন এরশাদকে নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ  রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন৷ ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে৷ এরপর জিএম কাদের পাল্টা সংবাদ সম্মেলন করে দলের নেতৃত্ব তার হাতেই থাকার দাবি করেন৷ তিনি দলের গঠনতন্ত্রের বরাত দিয়ে বলেন,‘ গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান তাকে দলের নেতৃত্বে দিয়ে গেছেন৷’

এদিকে এই ঘটনায় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এখনো নীরব আছেন৷ তিনি সংবাদ মাধ্যমে আপাতত কথা বলছেন না৷ কোনো অংশের সংবাদ সম্মেলনেও ছিলেন না৷ দুই অংশই তাকে দলের মহাসচিব মনে করে৷

জাতীয় পার্টি থেকে এবার নির্বাচিত সংসদ সদস্য ২২ জন৷ সংরক্ষিত নারী আসনে  তিন জন৷ এই দলটির প্রধান দুর্গ এরশাদের বাড়ি রংপুর৷ রংপুর বিভাগে জাতীয় পার্টির আসন সাতটি৷ এখন এই ২৫ সংসদ সদস্যের  কতজন কার দিকে আছে আর রংপুরে কার অবস্থান শক্ত তা অনেক গুরুত্বপূর্ণ৷ এর সঙ্গে সরকারের সমর্থন কোন দিকে শেষ পর্যন্ত যায় তাও দেখার বিষয়৷ বিশ্লেষকেরা বলছেন প্রতিষ্ঠাতা এরশাদ না থাকায় এখন দলটিতে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে৷ ফলে দলটির একক অস্তিত্ব হুমকির মুখে৷ দলটি আরো খণ্ড বিখণ্ড হয়ে  বিভিন্ন দলে বিলীন হয়ে যাবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শান্তনু মজুমদার বলেন,‘‘জাতীয় পার্টির এই গৃহবিবাদে আমি বিস্মিত নই৷ এরশাদ থাকা অবস্থায়ই এটা ছিলো৷ এখন আরো প্রকাশ্যে এলো৷ আসলে স্বৈরাচারের পকেট থেকে জন্ম নেয়া একটি দল যারা সরকারের সাথে সম্পর্ক রেখে চলে তাদের এটাই পরিণতি হয়৷ আর এই দলটি ভবিষ্যতে টিকে থাকবে কিনা তা নির্ভর করবে সরকারের সাথে তাদের সম্পর্কের ওপর৷ রংপুরেরর মানুষের ওপর৷”

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন,‘‘জাতীয় পার্টিকে রাজনৈতিক দল বলা যায়না৷ একটি রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শ থাকে৷ জাতীয় পার্টির তা নেই৷ একটা রাজনৈতিক দল সরকারে থাকে আবার বিরোধী দলেও থাকে এটা হয়না৷ পৃথিবীর কোথাও এটা নেই৷ এই দলতো ভেঙ্গে গেছে৷ আরো খন্ড খন্ড হয়ে  আওয়ামী লীগে বিলীন হয়ে যাবে৷”

তবে জিএম কাদের বলেন,‘‘দল ভাঙবে না৷ চার-পাঁচজন লোক একটা কিছু বলতে তাতে কিছু এসে যায়না৷ রওশন এরশাদ নিজে কিছু বলেননি৷” এই দ্বন্দ্বে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন,‘‘এটা কিভাবে সম্ভব৷ এতবড় দল৷ তারা হাজার হাজার নেতা-কর্মী সমর্থক৷ দল বিলীন হবে কিভাবে! দল আরো শক্তিশালী হবে৷” জিএম কাদের দাবি করেন তার সাথে ২৫ জন এমপির ১৫ জন রয়েছেন৷

আর রওশনপন্থী নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি বলেন,‘‘আমরা রওশন এরশাদকে দলের চেয়ারম্যান করেছি দলের গঠনতন্ত্র মেনে৷ ফলে দল ভাঙার কোনো কারণ নেই৷ যারা বিপথে গেছেন তাদের আমরা ফিরে আসার আহ্বান জানাচ্ছি৷ আমাদের দল কোনেভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বা ভেঙে টুকরো টুকরো হবে না৷” দলের এমপিরা কার দিকে বেশি জানতে চাইলে তিনি বলেন,‘‘সেটা জানি না৷ এমপিরাতো আর দলের প্রধান নির্বাচন করবেন না৷ তারা সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন৷ আমরা ৮ সেপ্টেম্বর সংসদীয় দলের বৈঠক ডেকেছি৷ দেখা যাক কী হয়৷”

প্রসঙ্গত, ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন৷ ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে পাঁচ বছরের জন্য বাংলাদেশের  রাষ্ট্রপতি হন৷

এরশাদ জীবিত থাকতেই জাতীয় পার্টিতে বেশ কয়েবার ভাঙন হয়৷ এরশাদের জাতীয় পার্টির বাইরেও এখন আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জুর( প্রয়াত) এবং কাজী জাফর আহমেদের(প্রয়াত)  নামে জাতীয় পার্টির আরো তিনটি অংশ আছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

July 15, 2026
বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa