Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশকে উন্নত-সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এলজিআরডি মন্ত্রী
জাতীয়

দেশকে উন্নত-সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এলজিআরডি মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 28, 20202 Mins Read
দেশকে উন্নত-সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : এলজিআরডি মন্ত্রী
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: ভালো কাজ করতে গেলে বাঁধা আসবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুমুখী প্রতিভার অধিকারী উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি বিশ্ব পরিমন্ডলে শুধু নিজেকেই আলোকিত করেননি পুরো জাতিকে আলোকিত করেছেন।

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে পুরো জাতি যখন দিশেহারা, স্বাধীনতা যখন বিপন্ন প্রায়, তখন বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধী চক্রের চোখ রাঙ্গানি উপেক্ষা করে দেশে ফিরেই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিজেকে এই দেশের জন্য অর্পণ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হতো বলেও উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।

তিনি বলেন, সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস যখন পৃথিবীর মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। তখন শেখ হাসিনা বাংলার মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়ে, প্রেরণা আর সাহস দিয়ে আগলে রেখেছেন। সকল ক্ষেত্রে ঘোষণা করেছেন বিশেষ প্রণোদনা। সারা দেশে ত্রাণ বিতরণ করে দুঃখী মানুষের মুখে তুলে দিয়েছেন খাদ্য।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, ভারতের সঙ্গে ছিটমহল, সমুদ্রসীমাসহ বিভিন্ন সমস্যা সমাধান করার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। সেসব উদ্যোগ তিনি বাস্তবায়ন করতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন এবং করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানো, ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়া নিয়ে যেমন ব্যঙ্গ করেছে স্বাধীনতা বিরোধীরা, তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে ডিজিটাল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত-সমৃদ্ধ করা নিয়েও ব্যঙ্গ করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন ডিজিটাল হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বেই বাংলাদেশ  উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম সভাপতির বক্তব্যে উত্তর সিটি কর্পোরেশনের অধীন সকল পার্ক এবং ফুটপাত দখলমুক্ত করার অঙ্গীকার করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa