Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশবরেণ্য আলেম হওয়ার স্বপ্ন নিয়ে বাঁচতে চায় ফারহান
জাতীয়

দেশবরেণ্য আলেম হওয়ার স্বপ্ন নিয়ে বাঁচতে চায় ফারহান

By Saumya SarakarJuly 6, 20242 Mins Read

দেশবরেণ্য আলেম হওয়ার স্বপ্ন নিয়ে বাঁচতে চায় ফারহান

Advertisement
জুমবাংলা ডেস্ক : মেধাবী ছাত্র মোহাম্মদ ফারহান। স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হয়ে একজন দেশবরেণ্য আলেম হওয়ার। ইতোমধ্যে ২১ পারা কোরআন মুখস্থও শেষ করেছে। মাত্র ১৩ বছর বয়সেই শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। এখন ১ বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের বিছানায় চিকিৎসা নিচ্ছে।

ফারহান আবারো মাদ্রাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে বসে কোরআন পড়তে চায়। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পাশাপাশি পুরো কোরআন মুখস্থ করে ভালো আলেম হওয়ার স্বপ্ন দেখছে এখনো।

ফারহান লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরচামিতা গ্রামের ভূঁইয়া বাড়ির মাহফুজুর রহমানের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সে। তার বাবা মো. মাহফুজুর রহমান ডান পায়ে প্যারালাইসড হয়ে প্রায় ১৪ বছর ধরে ঘরে শয্যাশায়ী। অল্প হাঁটাচলা করতে পারলেও কোনো কাজকর্ম করতে পারে না। আত্মীয়স্বজনদের সহযোগিতায় সংসার চলে। এক আত্মীয়ের জরাজীর্ণ একটি টিনশেড ঘরে বসবাস তাদের। অসুস্থ বাবা তার অক্ষমতাকে দায়ী করে ছেলের চিকিৎসার খরচ জোগাতে না পেরে কান্নাকে পুঁজি করে নিয়েছেন।

স্থানীয়রা বলছেন, ফারহান খুব হাস্যোজ্জ্বল ছিল। টাকার অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় তার স্বপ্নও থমকে গেছে। ফারহানের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তার অসুস্থতা পুরো পরিবারকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। আমরা স্থানীয়ভাবে সহযোগিতার চেষ্টা করেছি। ফারহানের চিকিৎসায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

মোহাম্মদ ফারহান বলেন, যখন ব্যথা উঠে তখন খুব কষ্ট হয়। এ কষ্ট সহ্য করার মতো নয়। আমি অসুস্থ থাকতে চাই না। আমি বাঁচতে চাই। আমি মাদ্রাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে কোরআন পড়তে চাই। আমি কোরআনে হাফেজ হয়ে একজন ভালো আলেম হতে চাই। আমার প্রতি দয়া করুন। আমাকে বাঁচতে সহযোগিতা করুন।

ফারহানের বাবা মাহফুজুর রহমান জানায়, ফারহান পড়ালেখায় ভালো ছিল। দ্রুত সময়ের মধ্যে কোরআনের প্রায় ২১ পারা আয়ত্ত করে নিয়েছে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে। ছেলেটি এখন অসুস্থ হয়ে পড়ে আছে। স্বাভাবিকভাবে তাকে সুস্থ দেখা গেলেও হঠাৎ করে তার শরীরে ব্যথা শুরু হয়ে যায়। খাবার খেতে কষ্ট হয়। খাবার বমি হয়ে বের হয়ে যায়। পেটসহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা সহ্য করা তার জন্য কষ্ট হয়ে পড়ে।

তিনি বলেন, ছেলেটিকে সুস্থ করতে আত্মীয়স্বজনদের কাছে হাত পেতেছি। সবাই সাধ্যমতো সহযোগিতা করেছেন। আরও প্রায় আড়াই বছর তার চিকিৎসা করাতে হবে। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু এতো টাকা খরচ করার মতো সাধ্য আমাদের নেই। এতে সমাজের বিত্তবান ও দয়াবান ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।

ফারহানকে সুস্থ ও হাসি-খুশি দেখতে সর্বস্তরের মানুষের কাছে আকুতি জানিয়েছেন বাবা-মা।

সহযোগিতার জন্য বিকাশ ও নগদ হিসাব নম্বর ০১৮৮৪২১৬৯৫২ (ফারহানের মা আনোয়ারা বেগম) ও ব্যাংক হিসাব নং- ৩৯০২১০০০১৬০৫৯, সোনালী ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা, লক্ষ্মীপুর।

সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল আজ, কাল ধর্মঘট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa