Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা দেশের ক্রিকেটে তামিমের চোখে সবচেয়ে বড় পরিবর্তন যেখানে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দেশের ক্রিকেটে তামিমের চোখে সবচেয়ে বড় পরিবর্তন যেখানে

By Md Eliasআগস্ট 20, 20242 Mins Read

২০০৭ সালে পোর্ট অভ স্পেনে জহির খানের বলে ডাউন দ্য উইকেটে হাঁকানো বিশাল ছক্কা… বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল নামের এক রত্নের উত্থানের গল্পটা সেখান থেকে। পরের দেড়যুগ ধরে টাইগার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন চট্টগ্রামের এই লোকাল হিরো। ৩৫ বছর বয়সে এসে দেখে ফেলেছেন দেশের ক্রিকেটের অনেক কিছুই।

তামিমের

Advertisement

ক্যারিয়ারের একেবারেই শেষ পর্যায়ে এসে পড়েছেন তামিম। সেটা একপ্রকার বলাই যায়। গতকাল সোমবার বিসিবিতে গিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর থেকেই গুঞ্জন উঠেছে তার ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়া প্রসঙ্গে। যদিও তামিম এখন পর্যন্ত মাঠের খেলোয়াড়ই থাকছেন।

দীর্ঘ এই পথচলায় তামিম ইকবাল বাংলাদেশের হয়ে রেকর্ডের বন্যা যেমন বইয়ে দিয়েছেন, তেমনি দেখেছেন নতুন এক প্রজন্মকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাগাজিন দ্যা ক্রিকেট মান্থলির সাথে কথা বলতে গিয়ে তামিম জানালেন, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের হাত ধরেই।

সেপ্টেম্বরে নিজের ওল্ড ডিওএইচএসের বাসায় বসে এই সাক্ষাৎকার দিয়েছিলেন তামিম ইকবাল। যা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। সেখানেই দেশের ক্রিকেট, নিজের ক্যারিয়ারসহ নানান বিষয়েই মন্তব্য করেছেন দেশের সাবেক এই অধিনায়ক। আলাপকালেই বললেন তার চোখে ক্রিকেটের বড় পরিবর্তন এসেছে প্রফেশনালিজমে, ‘আসলে ৭-৮ বছর আগেও হয়ত মনে হত যে আপনার একজন হেডমাস্টার দরকার (নজর রাখার জন্য)। কারও হয়ত তাকে বলতে হবে, “তুমি এটা করো, তোমার সেটা করার দরকার।” এখানে আসলে তরুণ ক্রিকেটারদের কৃতিত্ব দিতে হবে। সাথে কিছু সিনিয়র ক্রিকেটারদেরও, এই পরিবর্তন আনার জন্য।

তামিম বলেন, আমার মনে হয় না এখন আমাদের এভাবে বলতে হয়। আপনি দেখবেন এখন অনেকে নিজের উদ্যোগে জিম রানিং করছে। তারা নিজে থেকেই ব্যাটিং নিয়ে কাজ করছে। এটাই আসলে সবচেয়ে বড় পরিবর্তন বলে আমার মনে হয়।’

বয়সের সাথে ক্রিকেটারদের চিন্তাধারায় পার্থক্যের দিকটাও উঠে এসেছে তামিমের আলাপে, ‘আসলে আপনাকে ভালোভাবে নিজেকে জানতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি এখন একজন ৩৫ বছর বয়সীর সাথে কথা বলছেন। এখানে অনেক তফাত থাকবে একজন ২৫ বছর বয়সী ক্রিকেটারের সাথে। হয়ত ২৫ বছর বয়সী বলবে যে সে অনেক অনেক কিছু করতে চায়। ৩৫ বছর বয়সী হয়ত বলবে হ্যাঁ, কঠোর পরিশ্রম করো। কিন্তু কথা বলার সময় বুঝতে হবে, কার সঙ্গে কোন কথা যাচ্ছে।

মানসিকতার পার্থক্য ব্যক্তিত্বের কারণে হয় বলেই বিশ্বাস করেন তামিম, ‘বিষয়টি আসলে ব্যক্তিত্বের উপর নির্ভর করে। একসময় আমি লম্বা সময় ব্যাটিং করতাম। পরে এমন সময় আসলো যে ৩০-৪০ মিনিটের ব্যাটিংয়ের ফলেও আমি খুশি থাকতাম।’

স্বামী নিকের ৮ প্রেমিকা নিয়ে যা বলেছিলেন প্রিয়াঙ্কা

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল আপাতত কিছুটা দূরেই আছেন। ২০২৩ সালের জুলাইয়ে অবসর নিয়েছিলেন। এরপর ফিরে এসে খেলেছেন কেবল একটি ওয়ানডে। এরপরে আর খেলা হয়নি। আছেন বিশ্রামে। আলোচনা চলছিল ফিরে আসার। সেই প্রত্যাবর্তন কবে হয়, সেটা দেখার অপেক্ষা এখন ক্রিকেটভক্তদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

জুন 16, 2026
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

জুন 16, 2026
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
Latest News
আলজেরিয়া

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আলজেরিয়া, আর্জেন্টিনাকে হারাতে চান আলজেরিয়া কোচ

নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa