Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘দেশের ক্ষতি হয়, ভারতের এমন কোনো প্রস্তাবে রাজি হবেন না’
জাতীয় রাজনীতি

‘দেশের ক্ষতি হয়, ভারতের এমন কোনো প্রস্তাবে রাজি হবেন না’

By Protik HossainOctober 2, 2019Updated:October 2, 20192 Mins Read

1544689046_Dr-mosh

Advertisement
আসন্ন ভারত সফরে দেশ এবং দেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘দেশ এবং দেশের জনগণের স্বার্থহানি হয়, ক্ষতি হয় ভারতের এমন কোনো প্রস্তাবে আপনি রাজি হবেন না।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ড. মোশাররফ এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ড. মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রীকে এখন থেকেই সাবধান করতে চাই। আপনি ভারতে যাচ্ছেন ভালো কথা। কিন্তু দেশ ও দেশের জনগণের স্বার্থহানি হয় ভারতের এমন কোনো প্রস্তাবে আপনি রাজি হবে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগে ভারত থেকে এসে তিনি বলেছিলেন- ভারতকে এত দিয়েছি, তারা এই ঋণ শোধ করতে পারবে না। সুতরাং এবার এমন কিছু করবেন না যাতে জাতীয় স্বার্থ ব্যাহত হয়।’

চার দিনের সফরে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

এছাড়া দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, ১/১১ ঠেকানোর জন্য তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। আমাদের প্রশ্ন- দেশ ১/১১ এর দিকে যাবে এমন পরিস্থিতি কেন সৃষ্টি করেছেন?’

তিনি বলেন, ‘সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন- প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রকাশ করেছেন সেই কারণে এই অভিযান। আমাদের প্রশ্ন- প্রধানমন্ত্রীর আগে কেন সদিচ্ছা ছিল না?’

ড. মোশাররফ বলেন, ‘আজকে ক্যাসিনো, চাঁদাবাজির বিরুদ্ধে যেই অভিযান চলছে আমরা মনে করি এর মাধ্যমে চুনোপুঁটিদের গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের কাণ্ড-কারখানা সরকারের সমর্থন ও প্রশাসনের সহযোগিতা ছাড়া ঘটতে পারে না।’

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, কৃষকদলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa