Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের পথে প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

দেশের পথে প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 3, 2019Updated:December 3, 20192 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু পরিবর্তন (কপ ২৫) ২৫তম বার্ষিক সম্মেলনের ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের’ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য স্পেনে তাঁর তিনদিনের সরকারী সফর শেষে আজ সকালে দেশের উদ্দেশে মাদ্রিদ ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ বিমান সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) মাদ্রিদ টরিজন বিমানবন্দর ত্যাগ করেছে।

রাষ্ট্রদূত এবং ওয়াল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিমানটি (বাংলাদেশ সময়) বুধবার রাত ১২টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

Advertisement

কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) কপ-২৫ স্পেনের সার্বিক সহায়তায় চিলির সভাপতিত্বে ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার বিকালে প্রধানমন্ত্রী মাদ্রিদ পৌঁছেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের বৃহত্তম এক্সিবিশন কমপ্লেক্স ,ইউরোপের গুরুত্বপূর্ণ ভেনু ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) কপ ২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল প্লানস টু ইনক্রিস এ্যাম্বিশন বাই ২০২০’ শীর্ষক একটি সাধারণ গোল টেবিল বৈঠক ও ফটো সেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী কপ-২৫ সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের দেয়া ভোজ সভায় অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী সরকার ও সিভিল সোসাইটির মধ্যে ‘এনহেন্সিং এ্যাকশন টুগেদার’ শীর্ষক একটি সংলাপে যোগ দেন।

স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে ফারিয়া দা মাদ্রিদ (আইএফইএমএ) বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা ও রাণী আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সূত্র:বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa