
তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত গাফ্ফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের প্রতি গভীর অনুরাগ ছিলো আবদুল গাফ্ফার চৌধুরীর। একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসী ভুমিকা নতুন প্রজন্মের গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত করবে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে সাপ্তাহিক “জয়বাংলা” প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের উজ্জিবিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে গৌরবোজ্জল ভূমিকা পালন করেছেন। আবদুল গাফ্ফার চৌধুরী তাঁর কর্মের মাঝেই দীর্ঘকাল বেঁচে থাকবেন।
আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



