Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমি বিশ্বাস করি, এই দেশের ওপর, দেশের মানুষের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে। তাই করোনার এই ভয়াবহতা থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন।

মঙ্গলবার (১১ মে) ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে লকডাউনে বন্ধ থাকা গণপরিবহনের দুর্দশাগ্রস্ত নারায়ণগঞ্জের ৯০০ পরিবহন শ্রমিকের মাঝে এমপি শামীম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এই সহায়তা প্রদানপূর্বে উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন

শামীম ওসমান আরো বলেন, লকডাউনে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছেন পরিবহন শ্রমিকরা। কারণ গণপরিবহন বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। এই বিশাল শ্রমিক জনগোষ্ঠীরও পরিবার রয়েছে। অথচ তাদের পাশে এখনো কাউকে দাঁড়াতে দেখলাম না।

তিনি বলেন, সরকার তার সাধ্য অনুযায়ী করছে। কিন্তু আমরা নিজেদের সচেতন করে তুলতে পারছি না। প্রতিটি এলাকার সামর্থ্যবানরা যদি তাদের সাধ্য অনুযায়ী অভাবগগ্রস্তদের পাশে দাঁড়ায়, তবে আমরা এই যুদ্ধে জয়ী হবই।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, পরিবহন শ্রমিক নেতা সামসুজ্জামান, জিলানী সর্দার প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.